West Bengal Weather: সকাল থেকেই মেঘাছন্ন আকাশ। গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে বাংলা। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে এই বৃষ্টিপাত হলেও আর কতদিন চলবে এই বারিধারা? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি...
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বদলাচ্ছে বাংলার আবহাওয়া! একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে দুর্যোগের পরিমাণ। কারণ, পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের পরিবর্তনের ইঙ্গিত। বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে তৈরি হওয়া আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির দেখা মিলতে পারে।
25
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। ফলে একদিকে যেমন তাপমাত্রায় কিছুটা স্বস্তি মিলতে পারে, অন্যদিকে বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কাও থাকছে।
35
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
হাওয়া অফিস সূত্রে খবর, বিকেল থেকে রাতের দিকে বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। ঝড়-বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা এবং প্রয়োজন ছাড়া বিদ্যুৎখুঁটি, গাছ বা জলাশয়ের কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও বৃষ্টির পরিমাণ বাড়তেও পারে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবপ, উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া দেখা দিতে পারে বলেও জানানো হয়ঠেয
55
জনসাধারণের জন্য সতর্ক বার্তা
আবহাওয়ার পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। বাইরে বেরোনোর আগে স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নেওয়া এবং প্রশাসন বা আবহাওয়া দফতরের সতর্কতা মেনে চলাই নিরাপদ।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.