নতুন সরকারের অন্নপূর্ণা যোজনায় রাজ্যের মহিলারা ৩ হাজার টাকা করে পাচ্ছেন। অনেকের আবেদন আন্ডার প্রসেস থাকায় টাকা আটকে রয়েছে। সঠিক প্রমাণ দিয়ে অনলাইনে ক্লেইম করলে এই বকেয়া টাকা পাওয়া সম্ভব।
নতুন সরকার ক্ষমতায় আসার পর বাংলায় চালু করেছে একাধিক ভাতা ও প্রকল্প। এই সব প্রকল্পের মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্প সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে।
25
আগের সরকারের চালু করে লক্ষ্মীর ভাণ্ডার বদল করে চালু হয় অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনা বাবদ ৩ হাজার টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা।
35
অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস অনেকের আন্ডার প্রসেস পর্যায়ে আছে বলেই দেখাচ্ছে। এমনকি যোগ্য সত্ত্বেও অনেকের প্রাপ্য টাকা আটকে আছে। সেক্ষেত্রে ক্লেইম করলে মিলতে পারে টাকা।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ভেরিফিকেশনের সময় যদি কোনও আবেদনকারীর কাগজপত্রে অসংগতি, নামের ভুল বা সন্দেহজনক কিছু ধরা পড়ে তাহলে সেই আবেদনটি সরাসরি বাতিল না করে আন্ডার প্রসেস পর্যায়ে রাখা হচ্ছে।
55
সে যাই হোক, টাকা না পেলে অনলাইনে আবেদন করুন। অনলাইনে পাবেন ক্লেইম অপশন। তবে, সঠিক প্রমাণ না দেখিয়ে ক্লেইম করলে মিলবে না টাকা। তাই ক্লেইম করার আগে সঠিক তথ্য সংগ্রহ করুন। তা না হলে মিলবে না টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.