Annapurna Yojana: লক্ষ্মীর ভাণ্ডারের বাদ পড়া উপভোক্তাদের ক্ষোভের জেরে অন্নপূর্ণা যোজনার শর্তে বড় ছাড় রাজ্য সরকারের। বাড়তি ১৪ হাজার কোটি টাকার বোঝা, ১৭ আগস্ট চূড়ান্ত তালিকা— বিস্তারিত জানুন।
লক্ষ্মীর ভাণ্ডারের বহু উপভোক্তা বাদ পড়ায় ক্ষোভ ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে চলতি মাসে, অগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা এখনও হাতে পাননি মহিলারা। যদিও শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৭ অগস্ট থেকে টাকা বিলি শুরু হবে। এই অবস্থায় মহিলাদের মন পেতে বড় পদক্ষেপ নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার।
210
অতিরিক্ত খরচ হবে প্রায় ১৪ হাজার কোটি টাকা
অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে স্বাধীন করতে এবার নতুন পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকার। এবার থেকে অন্নপূর্ণা যোজনার শর্ত আরও শিথিল করল সরকার। যার ফলে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে। তবে
এই সিদ্ধান্তের ফলে চলতি অর্থবর্ষে রাজ্যের কোষাগারে বাড়তি প্রায় ১৪ হাজার কোটি টাকার বোঝা চাপতে চলেছে।
310
বরাদ্দ বেড়ে হতে পারে ৪৮-৫০ হাজার কোটি টাকা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, আট মাসের জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হলেও, বেশি মহিলার কাছে সুবিধা পৌঁছে দিতে ৪৮ থেকে ৫০ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে। তেমনই অনুমান করছে অর্থ দফতর।
ক্ষমতায় আসার পর জুন মাসে ২৮ লক্ষ এবং জুলাই মাসে ১.১৯ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানো হয়েছিল। অগস্ট মাসের টাকা বিলি শুরু হবে ১৭ তারিখ থেকে।
510
তালিকায় ২০ শতাংশ ভুলের কথা স্বীকার
জুলাই মাসের সুবিধাপ্রাপকদের তালিকায় প্রায় ২০ শতাংশ ভুল ছিল বলে স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী, যার জেরে যোগ্য অনেকেই বাদ পড়েছিলেন।
610
অন্নপূর্ণা যোজনার শর্ত শিথিল
গ্রামীণ এলাকায় তিন কক্ষের বেশি ঘরযুক্ত বাড়ি এবং ৫০ ডেসিমেলের বেশি জমি থাকা মহিলারাও এখন থেকে প্রকল্পের সুবিধা পাবেন। আগে এই ক্ষেত্রে পড়া মহিলারা এই সুবিধে পেতেন না।
710
১৭ আগস্ট চূড়ান্ত হবে উপভোক্তার সংখ্যা
আগস্ট মাসের সুবিধা ১৭ তারিখে পাঠানো হবে এবং ওই দিনই চূড়ান্ত উপভোক্তার সংখ্যা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
810
জুলাই পর্যন্ত জমা পড়েছে ১.৭০ কোটির বেশি আবেদন
সরকারি সূত্রে জানা গিয়েছে, ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৭০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে।
910
লক্ষ্মীর ভাণ্ডারে মিলেছিল ৩০ লক্ষ অযোগ্য উপভোক্তা
লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় ২.২১ কোটি উপভোক্তা থাকলেও তার মধ্যে অন্তত ৩০ লক্ষ অযোগ্য ব্যক্তি, এমনকি কিছু পুরুষও ছিলেন বলে জানা গিয়েছে।
1010
সেপ্টেম্বর থেকে নিয়মিত হবে টাকা পাঠানো
সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং সমস্যায় পড়া উপভোক্তাদের জন্য চালু হবে অভিযোগ নিষ্পত্তি পোর্টালও।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.