কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ৩,০০০! তৈরি সেপ্টেম্বরের তালিকা, আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তো?

Published : Sep 16, 2026, 12:51 PM IST

আগামীকাল থেকেই ঢুকতে শুরু করবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা। এই মাসে কারা পাবেন, আর কারা পাবেন না তাদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। কাল কি টাকা পাবেন আপনি?

PREV
111

কাল থেকেই ঢুকবে অন্নপূর্ণার ₹৩,০০০! সেপ্টেম্বরের কিস্তি নিয়ে অবশেষে সামনে এল নির্দিষ্ট দিন। ১৭ সেপ্টেম্বর থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর কথা। কিন্তু যদি ভাবেন ফর্ম জমা দিলেই ৩,০০০ টাকা ঢুকে যাবে, তাহলে জানিয়ে দিই হিসাবটা এতটা সহজ নয়।

211

কারণ সেপ্টেম্বরের পেমেন্টের জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে verified beneficiary-দের তালিকা। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১.৪৫ কোটি মহিলা এই কিস্তির আওতায় থাকবেন। ১৭ সেপ্টেম্বর দিনটিকে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবেও পালন করার কথা জানানো হয়েছে।

311

কাল কার অ্যাকাউন্টে আসবে ₹৩,০০০?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল verification এবং approval। যাঁদের আবেদন যাচাই হয়ে eligible beneficiary হিসেবে অনুমোদিত হয়েছে, তাঁদেরই সেপ্টেম্বরের কিস্তি পাওয়ার কথা।

411

অর্থাৎ, হাতে application acknowledgement থাকলেই যে কাল টাকা ঢুকবে, এমন নয়। আপনার নাম verified beneficiary তালিকায় রয়েছে কি না, সেটাই আসল বিষয়।

511

১০ জুলাই পর্যন্ত আবেদনকারীদের কী হবে?

১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছিলেন এবং যাঁদের verification সম্পূর্ণ হয়ে approval মিলেছে, তাঁদের সেপ্টেম্বরের কিস্তির আওতায় থাকার কথা। নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

611

অন্যদিকে, ১১ থেকে ৩১ জুলাই-এর মধ্যে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। এই আবেদনগুলির verification প্রক্রিয়া আরও কিছুদিন চলতে পারে। ফলে এই পর্যায়ের প্রত্যেক আবেদনকারী ১৭ সেপ্টেম্বরই ₹৩,০০০ পাবেন—এমন নিশ্চয়তা নেই।

711

শুধু ফর্ম নয়, দেখতে হবে status

সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ১.৬২ কোটি আবেদন যাচাইয়ের পর ১.৪৫ কোটি মহিলাকে beneficiary হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রায় ১৭ লাখ আবেদন আটকে বা বাতিল হয়েছিল। এর মধ্যে প্রায় ১০ লাখ ক্ষেত্রে Aadhaar ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কথা সামনে এসেছিল।

811

তাই কাল টাকা না এলে প্রথমেই ধরে নেওয়া যাবে না যে আবেদন বাতিল হয়েছে। আগে application status, approval status এবং Aadhaar-bank linking পরীক্ষা করতে হবে।

911

কাল টাকা না এলে?

যাঁদের verification এখনও শেষ হয়নি, তাঁদের পরবর্তী payment cycle-এর জন্য অপেক্ষা করতে হতে পারে। July 11–31 batch-এর verification সেপ্টেম্বরের শেষ পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে।

1011

অন্যদিকে, Aadhaar-bank linking বা DBT সংক্রান্ত সমস্যা থাকলে টাকা আটকে যেতে পারে। সমস্যার ক্ষেত্রে ৮২৮২০৮২৮২০ নম্বরে helpline এবং asap@wb.gov.in-এ অভিযোগ জানানোর ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

1111

তাই ১৭ সেপ্টেম্বরের আগে সবচেয়ে জরুরি প্রশ্ন একটাই— আবেদন শুধু জমা পড়েছে, নাকি verification পেরিয়ে approved-ও হয়েছে? কারণ অন্নপূর্ণার ₹৩,০০০ পাওয়ার ক্ষেত্রে শেষ কথা বলবে beneficiary status-ই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories