প্রধানমন্ত্রী মোদির জন্মদিন উপলক্ষে আজ রাজ্যে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। এই বিশেষ দিনেই অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে, যেখানে নতুন ১০ লক্ষ সহ মোট ১ কোটি ৫৬ লক্ষ মহিলা ৩ হাজার টাকা করে পাবেন।
১৭ সেপ্টেম্বর থেকে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। তা আগেই জানিয়েছিল সরকার। আজ মোদির জন্মদিনে পালিত হবে অন্নপূর্ণা দিবস। আজ এই বিশেষ দিনেই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের টাকা।
25
সদ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আমরা ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা এনেছি। তারও নিয়ম নীতি আমরা করেছি। ইতিমধ্যে ১ কোটি ৪৮ লক্ষ যোজনার টাকা পেয়েছে। সেপ্টেম্বর মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে টাকা ট্রান্সফার করা হবে। অন্নপূর্ণা দিবস পালিত হবে রাজ্যে।
35
এদিকে বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত সমাজমাধ্যমে জানিয়েছেন, অন্নপূর্ণা যোজনায় সেপ্টেম্বরে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকবে, নতুন যুক্ত ১০ লক্ষ উপভোক্তা। অর্থাৎ এবার আরও ১০ লক্ষ উপভোক্তা পাবেন টাকা। এবার টাকা পাচ্ছেন ১ কোটি ৫৬ লক্ষ মহিলা।
প্রসঙ্গত, বিজেপি সরকার ক্ষমতায় এসে চালু করেছিল এই অন্নপূর্ণা যোজনা। জুন থেকে মিলবে এই যোজনার টাকা। এবার চতুর্থ কিস্তি দেওয়ার পালা। আজ থেকে শুরু হবে টাকা বিতরণ। কেবল যোগ্য ব্যক্তিদেরই দেওয়া হচ্ছে ভাতা।
55
মমতা সরকারের আমলেও বাংলায় চালু ছিল একাধিক ভাতা ও প্রকল্প। ছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রায় অধিকাংশ ভাতাই বন্ধ হয়েছে। তেমনই বিজেপি সরকার চালু করেছে নতুন নতুন ভাতা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.