বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলারা ৩০০০ টাকা করে পাচ্ছেন। তবে তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ভেরিফিকেশনের কথা ঘোষণা করেছেন। জেনে নিন কী বললেন মন্ত্রী।
মমতা সরকার বাংলায় চালু করেছিল একাধিক ভাতা। এই সকল ভাতার তালিকায় ছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, যুবশ্রী, কন্যাশ্রী, যুবসাথী থেকে বিধবা ভাতা চালু ছিল রাজ্যে। এই সকল ভাতা হিসেবে মিলত দেড় থেকে ২ হাজার টাকা।
26
মমতা সরকারের আমলে চালু থাকা ভাতার মধ্যে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় রাজ্যের সাধারণ জাতির মহিলারা পেত দেড় হাজার, তপশিলি জাতির মহিলারা ১৭০০ টাকা করে।
36
এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার মেয়েদের জন্য চালু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই ভাণ্ডার হিসেবে রাজ্যের সকল মহিলারা পাচ্ছেন ৩ হাজার করে। ইতিমধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন অনেকে। এখন পালা তৃতীয় কিস্তির টাকা পাওয়া।
এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগে প্রকাশ্যে এল নয়া চমক। যোজনার তৃতীয় দেওয়ার আগে খারাপ খবর দিলেন মন্ত্রী, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন নিয়ে বিশেষ ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল।
56
সম্প্রতি পুর ও নারী শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছে, অন্নপূর্ণা যোজনার টাকা বন্টনের আগে ও পরে তথ্য যাচাই প্রক্রিয়া গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই পাবেন। সেক্ষেত্রে নথিতে যদি অসঙ্গতি থাকে তাহলে কিছু নাম বাদ পড়বে।
66
এদিকে সদ্য শেষ হল ভেরিফিকেশন। জানা গিয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কড়া ভেরিফিকেশন হয়েছে। কয়েক যোগ্যতা না থাকলে মিলবে না ভাতা। যেমন, আপনার তিনটি বা তার বেশি পাতা ঘর থাকলে পাবেন না ভাতা। পরিবারের নামে গাড়ি থাকলে কিংবা সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না ভাতা। পরিবারের কেউ সরকারি চাকরি করলে কিংবা কেউ পেনশনভোগী হলে মিলবে না ভাতা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.