Annapurna Yojana: নভেম্বর মাসে মিলবে ডবল কিস্তি? কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৬ হাজার?

Published : Nov 04, 2026, 08:08 AM IST

বাংলায় মহিলাদের জন্য চালু হওয়া অন্নপূর্ণা যোজনায় মাসে ৩ হাজার টাকা দেওয়া হচ্ছে। দিওয়ালির আগে ডবল কিস্তি মেলার জল্পনা তৈরি হলেও সরকারের তরফে এখনও কোনও নিশ্চিত ঘোষণা করা হয়নি।

PREV
15

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলায় বিভিন্ন ভাতা ও প্রকল্প নিয়ে এসেছে। এই সবের মধ্যে অন্যতম অন্নপূর্ণা যোজনা। যা চালু হয়েছে বাংলার মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা।

25

মাসে মাসে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা করে। তবে কেবল আর্থিক ভাবে দুর্বল মহিলারাই পাচ্ছেন টাকা। তবে, এবার দিওয়ালির আগে শোনা যাচ্ছে বিশেষ খবর। অনেকেই দাবি করছেন নভেম্বর মাসে মিলবে ডবল কিস্তি।

35

অক্টোবর মাসে রাজ্যের প্রায় ১ কোটি ৬৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনা দিয়েছিল রাজ্য সরকার। তবে, যোগ্য হওয়া সত্ত্বেও আরও অনেকে পাননি ভাত। এই সময় অনেকে মনে করছেন, যোগ্য গ্রাহকেরা এক সঙ্গে পাবেন ২ মাসের টাকা।

45

তবে, আপাতত এই ডবল কিস্তির বিষয় কোনও ঘোষণা করেনি সরকার। এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার বকেয়া কিস্তির টাকা একসঙ্গে দেওয়ার ব্যাপারে কোনও নির্দিষ্ট সরকারি ঘোষণা সামনে আসেনি। তবে, ডবল টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত নয়। তবে, আশা করা হচ্ছে এবার বাড়বে গ্রাহকের সংখ্যা। যাদের ভেরিফিকেশন আন্ডার প্রসেস ছিল, তারা পাবেন টাকা।

55

এদিকে জানা গিয়েছে, আরও বেশ সংখ্যক মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে উদ্যোগ নিল সরকার। আগামী ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে হবে তিন দিনের জনকল্যাণ শিবির। সেখানে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা-সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম দেওয়া হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories