Annapurna Yojana: কেন অন্নপূর্ণা ৩০০০ টাকা পাচ্ছেন না মহিলারা? স্পষ্ট করে কারণ জানালেন অগ্নিমিত্রা

Published : Oct 04, 2026, 09:01 PM IST

Agnimitra on Annapurna Yojana: অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়েও অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে ক্ষোভের মুখে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। কবে মিলবে টাকা, কী বললেন মন্ত্রী, জেনে নিন সব আপডেট।

PREV
110
অন্নপূর্ণা যোজনা নিয়ে প্রশ্নের মুখে মন্ত্রী

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল শনিবার নিজের বিধানসভা এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন। শিশুদের সঙ্গে সময় কাটানোর কর্মসূচি ছিল, কিন্তু সেখানেও পিছু ছাড়েনি অন্নপূর্ণা যোজনা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ। একের পর এক প্রশ্ন ছুঁড়ে দেন মন্ত্রীকে

210
"কবে পাবো অন্নপূর্ণার টাকা?"

কেন্দ্রের পড়ুয়াদের অভিভাবকরা মন্ত্রীর সামনে একটাই প্রশ্ন তোলেন, অন্নপূর্ণা যোজনার মাসিক ৩০০০ টাকা কবে ঢুকবে। আবেদন করেও বহু মহিলা এখনও টাকা হাতে পাননি। তাঁদের অনেকের কাছেই এই টাকা সংসারের বড় ভরসা।

310
অন্নপূর্ণা নিয়ে অভিযোগ অভিভাবকের

এক অভিভাবক অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ উগরে দেন। বলেন, বড়লোকরা টাকা পাচ্ছেন আর তাঁদের মতো গরিব মানুষরা পাচ্ছেন না। এই অভিযোগ শুধু একজনের নয়, এলাকার অনেক মহিলার একই অভিযোগ করেন মন্ত্রীর কাছে।

410
পথ আটকে দেয় মহিলারা

রামবাঁধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বেরনোর সময়একাধিক মহিলা ফের মন্ত্রীর পথ আটকান। তাঁদের বক্তব্য, বারবার শুধু কাগজই জমা দেওয়া হচ্ছে, কিন্তু টাকা ঢুকছে না। তারা জানিয়েছেন, নতুন সরকার আসার পরে একাধিকবার নথিপত্র ও ফর্ম জমা করেছেন। কিন্তু কাগজ পাচ্ছেন না।

510
সেবা সেতু শিবিরে গিয়ে আবেদনের নম্বর জমা দেওয়ার পরামর্শ

মন্ত্রী জানান, যাঁরা আবেদন করেছেন তাঁরা সেবা সেতু শিবিরে গিয়ে নিজের পূরণ করা আবেদনপত্রের নম্বর জমা করে আসুন। নতুন করে আর আবেদন করা যাবে না। তাঁর আশ্বাস, যোগ্য হলে আবেদনকারী সবাই টাকা পাবেন।

610
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ক্ষোভ বাড়ছে

শুধু আসানসোল দক্ষিণ নয়, রাজ্যের নানা জায়গার সেবা সেতু শিবিরেই মহিলাদের ভিড় চোখে পড়ছে। তাঁদের মূল অভিযোগ, যোগ্য হয়েও অন্নপূর্ণা যোজনার টাকা মিলছে না। বিভিন্ন শিবিরে নেতা ও প্রশাসনিক কর্তাদেরও এই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। মন্ত্রী নিজেও একাধিকবার এই ক্ষোভের মুখে পড়েছেন।

710
দেরির কারণ কী? ব্যাখ্যা দিলেন মন্ত্রী

অগ্নিমিত্রার দাবি, আগের তৃণমূল সরকার নিয়োগ করেনি, তাই অফিসে কর্মীর সংখ্যা অত্যন্ত কম। ফলে ডেটা এন্ট্রি ও পোর্টালে আপলোডে সময় লাগছে। তিনি ধৈর্য ধরার আর্জি জানান। মুখ্যমন্ত্রীর কথা উদ্ধৃত করে তিনি বলেন, একজন যোগ্যও এই প্রকল্প থেকে বাদ পড়বেন না।

810
কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহম্মদ সেলিমকে একযোগে নিশানা

এদিন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে একসঙ্গে আক্রমণ করেন পুরমন্ত্রী। তাঁর অভিযোগ, এই ঔদ্ধত্যের জন্যই তৃণমূলের আজ এই পরিস্থিতি, অথচ তাঁরা এখনও শিক্ষা নেননি।

910
সেলিমের মন্তব্যের জবাব

দুর্গাপুরে এসে বৃহস্পতিবার সেলিম প্রধানমন্ত্রীকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন। তার প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, প্রধানমন্ত্রী নিজেকে দেশের সেবক বলে পরিচয় দেন। তাঁর কটাক্ষ, দেশবাসী তো লেনিন বা কার্ল মার্ক্সকেও ভগবান মানেন না। এসব বলে আসলে নিজেদের প্রচারে ভাসিয়ে রাখতে চান বাম নেতারা।

1010
পুরসভার রাজস্ব ক্ষতি আটকাতে টাটার দ্বারস্থ সরকার

পুরমন্ত্রীর অভিযোগ, আগের সরকারের আমলে বেশিরভাগ খাত থেকেই সরকারি রাজস্ব জমা পড়ত না। পুরসভার কমিউনিটি হল কাউন্সিলররা নিজেদের মতো ব্যবহার করতেন। এই ক্ষতি আটকাতে সরকার টাটার সঙ্গে কথা বলেছে। এমন একটি সিস্টেম তৈরি করতে বলা হয়েছে, যাতে এক ক্লিকেই বোঝা যায় কোন পুরসভার কোন খাতে কত রাজস্ব বাকি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories