Annapurna Yoyona Update: অগাস্ট মাসেও কারা পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা? জানুন এক ক্লিকে

Published : Jul 20, 2026, 07:24 AM IST

Annapurna Yoyona Update: জুলাইয়ের পর অগাস্ট মাসেও কী অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকবে রাজ্যের সমস্ত মহিলা আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে? কী বলছে শুভেন্দু অধিকারী সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট

পূর্বতন সরকারের আমল থেকে শুরু করে বর্তমান সরকার। বদলের বাংলায় চালু রয়েছে একাধিক সামাজিক প্রকল্প। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতি মাসেই এই প্রকল্পের উপভোক্তারা নির্দিষ্ট আর্থিক সহায়তার জন্য অপেক্ষা করেন। ইতিমধ্যেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, অগাস্ট মাসে অন্নপূর্ণা প্রকল্পের টাকা কবে আসবে? আবার কারা এই মাসে টাকা পাবেন না?

25
অগাস্ট মাসে কী অন্নপূর্ণার টাকা ঢুকবে?

সরকারি নিয়ম অনুযায়ী, অন্নপূর্ণা প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি টাকা পাঠানো হয়। অতীতের ধারা অনুযায়ী, অগাস্ট মাসের অর্থও মাসের শুরু থেকে মাঝামাঝি সময়ের মধ্যে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে পারে।

35
টাকা ঢুকতে দেরি কেন?

নবান্ন সূত্রে খবর, তবে সব জেলায় বা সব উপভোক্তার অ্যাকাউন্টে একই দিনে টাকা পৌঁছায় না। ব্যাঙ্কের প্রক্রিয়া এবং প্রশাসনিক কারণে কয়েক দিনের ব্যবধান হতে পারে। ফলে অগাস্ট মাসেও অন্নপূর্ণা প্রকল্পে ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে টাকা দেওয়া হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

45
কারা অগাস্টে টাকা নাও পেতে পারেন?

সূত্রের খবর, অগাস্টে টাকা নাও পেতে পারেন তাদের মধ্যে রয়েছে-ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত না থাকলে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ থাকলে। আবেদনকারীর নথিতে কোনও ত্রুটি বা তথ্যের অসঙ্গতি থাকলে।

55
কোন কোন সমস্যায় টাকা মিলবে না?

এছাড়াও কোনও আবেদনকারী যদি এখনও পর্যন্ত একবারও অন্নপূর্ণা প্রকল্পে যদি টাকা না পান। তাহলে সেক্ষেত্রে ফর্ম বাছাইয়ে তার নাম সাময়িকভাবে স্থগিত থাকলে। প্রকল্পের যোগ্যতার শর্ত পূরণ না করলে বা নাম বাতিল হয়ে গেলে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories