- Home
- West Bengal
- e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
e-Kyc Ayushman Bharat Card: অফলাইনে আশাকর্মীদের কাছে আয়ুস্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবীমার কার্ড পাওয়ার জন্য আবেদন জমা করা হয়েছে। তারপরও করতে হচ্ছে ই-কেওয়াইসি। বাড়ি বাড়ি গিয়ে ই-কেওয়াইসি-র কাজ করছেন আশারা। কিন্তু জানেন কী এই ই-কেওয়াইসি-র শেষদিন কবে?
e-Kyc Ayushman Bharat Card
অফলাইনে আয়ুস্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবীমার কার্ড পাওয়ার জন্য আবেদন পত্র জমা দেওয়ার পাশাপাশি অনলাইনে ই-কেওয়াইসি করাও জরুরি। না হলে কী মিলবে না কার্ড? সেই বিষয়ে অবশ্য এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে স্পষ্ট কোনও বার্তা পাওয়া যায়নি। তবে ই-কেওয়াইসি সম্পূর্ণ হলেই আবেদনকারীরা অনলাইনেই তাদের কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আর এর জন্যই ই-কেওয়াইসি সম্পূর্ণ করা জরুরি বটে।

কীভাবে এই ই-কেওয়াইসি করাবেন?
আয়ুস্মান ভারত প্রকল্পে স্বাস্থ্যবীমার কার্ড পাওয়ার জন্য এখন চলছে ই-কেওয়াইসির কাজ। এই ই-কেওয়াইসি করতে হলে আপনাকে যেতে হবে অনলাইনে কাজকর্ম হয় যেখানে সেই সাইবার ক্যাফেতে বা আপনার নিকটবর্তী আশাকর্মীর কাছে। অনেক জায়গায় আবার আশা দিদিমণিরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজ সারছেন। ফলে আয়ুস্মান ভারত কার্ডের জন্য ই-কেওয়াইসি করাতে হলে আপনাকে সবার আগে আপনার পৌরসভা অথবা পঞ্চায়েত এলাকার আশাকর্মীর কাছে গিয়ে বিস্তারিত খোঁজ নিতে হবে। তারপর তিনি যেমন বলবেন সেইমতো সম্পূর্ণ করতে হবে ই-কেওয়াইসি। তবেই মিলবে আয়ুস্মান ভারতের কার্ড।
ই-কেওয়াইসি করার পদ্ধতি
আপনি বাড়ি বসেও অনলাইনে আপনার স্মার্টফোনের সাহায্যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এই ই-কেওয়াইসি করার কাজটি শেষ করতে পারেন। এর জন্য প্রথমেই আপনাকে আপনার স্মার্টফোনের প্লে স্টোর থেকে আয়ুস্মান ভারত-এর অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এর পর অ্যাপ খুলে গেলে বেনিফিসিয়ারি/অপারেটর অপশনে ক্লিক করে পরপর তথ্য দিয়ে আপনার ই-কেওয়াইসি-র কাজ সম্পূর্ণ করতে পারবেন।
আয়ুস্মান ভারত অ্যাপের মাধ্যমে ফোনেই করুন ই-কেওয়াইসি
আয়ুস্মান ভারত অ্যাপের মাধ্যমে ফোনেই ই-কেওয়াইসি করা যাবে। এক্ষেত্রে আশাকর্মীরাও ফোনে একই ভাবে আপনার রেশন কার্ড অথবা আধার কার্ডের নম্বর নিয়ে আপনার ফর্মটি খুলে ফোন নম্বর ভেরিফিকেশন, ওটিপি যাচাইয়ের মাধ্যমে এই কাজ করে দিতে পারবেন। তাহলেই আপনার ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে এবং ওই আয়ুস্মান ভারত অ্যাপেই দেখতে পারবেন আপনার কার্ডের স্ট্যাটাস। সেটি স্টেট ভেরিফিকেশনের পর্যায়ে রয়েছে নাকি, ভেরিফিকেশন পেন্ডিং দেখাচ্ছে।
কীভাবে বুঝবেন ই-কেওয়াইসি কমপ্লিট হয়েছে?
আয়ুস্মান ভারত অ্যাপে ফোন নম্বর ও আধার ওটিপি দিয়ে সঠিক ক্যাপচা বসিয়ে লগইন করার পর আপনার নিজের রাজ্য বেছে নিতে হবে। এরপর বাড়ির যে কোনও একজনের রেশন কার্ড বা আধার কার্ডের নম্বর দিয়ে অনলাইনে ওই অ্যাপের মধ্যেই ফর্মটি খুলতে পারবেন। এক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা আবশ্যক। নাহলে আপনার ফর্ম খুলবে না। এরপর আধার ও ফোন নম্বর ভেরিফিকেশন এবং ছবি আপলোড করতে হবে। তারপর অপশন থেকে গ্রামীণ ও পুরসভা এলাকা বাছাই করতে হবে। এবং মহাকুমা বাছাই করতে হবে। সমস্ত তথ্য ঠিকমতো বসিয়ে ফর্মটি সাবমিট করে ক্যাপচা বসালেই আপনার ই-কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। এরপরই আপনার নামের পাশে আপনার কার্ডের স্ট্যাটাস দেখতে পারবেন আপনি।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

