রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের ঘোষণা করেছে সরকার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারীরা মাসে ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ভাতা পাবেন। অক্টোবর মাস থেকে পোর্টাল খুললে নির্দিষ্ট ৮টি নথি দিয়ে আবেদন করা যাবে।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর ভাতা চালু করেছে বাংলায়। অন্নপূর্ণা ভাতা থেকে কন্যারত্নের মতো নানান প্রকল্প চালু করেছে। তেমনই আবার চালু হতে চলেছে যুবশক্তি প্রকল্প। এবার এই যুবশক্তি প্রকল্প নিয়ে প্রকাশ্যে এল বড় খবর।
25
বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার। এবার এই প্রকল্পের আবেদনের জন্য এবার প্রয়োজন ৮ টি নথি। জেনে নিন কী কী নথি থাকলে আবেদন করতে পারবেন বেকার ভাতার জন্য।
35
শোনা যাচ্ছে, অক্টোবর থেকে খুলবে যুবশক্তি পোর্টাল। নভেম্বর থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এবার মাসে মাসে মিলবে ৩ হাজার টাকা করে। এর আগে মমতা সরকারের আমলেও চালু ছিল বেকার ভাতা। সে সময় সরকারের পক্ষ থেকে দেওয়া হত দেড় হাজার। এবার মিলবে দ্বিগুণ।
তবে, এই ভাতা পেতে হলে সবার আগে করতে হবে আবেদন। সূত্র মারফত খবর, আবেদন করতে হলে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার তথ্য ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ও ছবি লাগবে। পাশাপাশি স্নাতক পাশ করলে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রভিশনাল ও অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট জমা করতে হবে।
55
আবেদন করতে পারবেন অনলাইন ও অফলাইন দুভাবেই। তবে, ঠিক কবে থেকে আবেদন করা যাবে তা এখনও জানা যায়নি। স্নাতক বেকাররা পাবেন ৩ হাজার ও মাধ্যমিক পাশ করে থাকলে মিলবে ২ হাজার টাকা। এরা শোনা যাচ্ছে, অক্টোবর মাসেই শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.