পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য 'ভরসা কর্মসূচি' চালু করার ঘোষণা করা হয়েছে。 এই প্রকল্পের অধীনে গ্র্যাজুয়েট বা স্নাতক উত্তীর্ণদের মাসিক ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য কর্মহীনদের মাসিক ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
পশ্চিমবঙ্গের রাজ্য বাজেটে বেকার যুবক-যুবতীদের জন্য 'ভরসা কর্মসূচি' চালু করার ঘোষণা করা হয়েছে。 এই প্রকল্পের অধীনে গ্র্যাজুয়েট বা স্নাতক উত্তীর্ণদের মাসিক ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য কর্মহীনদের মাসিক ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। বাজেট ঘোষণা অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা আগামী অক্টোবর ২০২৬ থেকে চালু হবে।
26
যে সমস্ত যুবক-যুবতীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাঁদের এককালীন ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
36
এছাড়াও, অবিবাহিত ছাত্রীদের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য় সরকার। এবার থেকে সরকারি ও সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা দেবে নতুন সরকার। মূলত, উচ্চ শিক্ষায় ছাত্রীদের ড্রপ আউট রুখতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বিনাখরচের কোচিং সেন্টার চালু হবে। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হবে বিনামূল্যের কোচিং সেন্টার।
46
এদিকে, সবাই কিন্তু 'ভরসা কর্মসূচি'-র অধীনে ২০০০ টাকা ও ৩০০০ টাকা পাবেন না। কারা টাকা পাবেন না সেটাও বাজেটে পরিষ্কার করে দিয়েছেন অর্থমন্ত্রী।
56
শুধুমাত্র ২১ থেকে ৪৫ বছর বয়সি গ্র্যাজুয়েট বেকার যুবকরা মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য প্রার্থীরা ২,০০০ টাকা করে পাবেন। নির্ধারিত বয়সের বেশি বা কম হলে টাকা পাওয়া যাবে না।
66
এছাড়াও, যে সকল পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এই সব পরিবারের বেকার যুবক যুবতীরা বেকার ভাতা পাওয়ার যোগ্য হবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.