Bengal 7th Pay Commission: এই দিনই ঘোষণা করা হবে সপ্তম বেতন কমিশন! সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

Published : Jun 24, 2026, 01:08 PM IST

২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হওয়ার পর আরও বড় সুখবর দিল রাজ্য সরকার। আগামী ১ অক্টোবর থেকে কর্মীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এরই মধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সপ্তম বেতন কমিশন গঠনের দিনক্ষণ ঘোষণা করেছেন। 

PREV
110

ডবল ধামাকা রাজ্য সরাকরি কর্মীদের জন্য। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির সুখবরের পর এবার তাঁদের জন্য উপহার সপ্তম বেতন কমিশন।

210

সপ্তম বেতন কমিশন গঠনে আগেই অনুমোদন দিয়েছিল নতুন রাজ্য সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। এবার নয়া পে কমিশন গঠনের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী।

310

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের (State Government Employees) ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে। আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন তাঁরা।

410

সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে আরও চওড়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মুখের হাসি।

510

সপ্তম বেতন কমিশন গঠনে আগেই অনুমোদন দিয়েছিল নতুন রাজ্য সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। এবার নয়া পে কমিশন গঠনের দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী।

610

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করার পর একটি সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই জানিয়ে দেন কবে গঠিত হতে চলেছে সপ্তম বেতন কমিশন।

710

তিনি বলেন ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে সপ্তম পে কমিশন গঠিত হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন, “সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে”।

810

এছাড়া অষ্টম বেতন কমিশন নিয়েও বড় আপডেট দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন হয়ে গিয়েছে। ২৮-২৯ নাগাদ অষ্টম বেতন কমিশন নিয়ে ভাবব”।

910

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীন ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা আগামী ১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। ফলে কেন্দ্র-রাজ্য ফারাক ৪২ শতাংশ থেকে কমে মাত্র ২২ শতাংশে এসে দাঁড়িয়েছে।

1010

এবার সপ্তম বেতন কমিশন নিয়েও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নয়া পে কমিশন গঠনের কথা জানালেন তিনি।

Read more Photos on
click me!

Recommended Stories