এদিকে এতদিন মমতা সরকারের আমলে রাজ্য়ে চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, যুবসাথীর মতো নানান প্রকল্প। এই ভাতাগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল লক্ষ্মীর ভাণ্ডার। যা ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেতেন। এই সকল ভাতা চালু করার সময় ৫০০ টাকা দেওয়া হত। পরে এই ভাতা বেড়ে হয় ১০০০ টাকা। আর চলতি ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় ১৫০০ টাকা। ফেব্রুয়ারিতে এই ভাতার পরিমাণ বৃদ্ধির সঙ্গে তৃণমূল সরকার বেকার ভাতা চালু করেছিলেন।