পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় এসে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে জমি ফেরানো, কেন্দ্রীয় প্রকল্প চালু করা- দেখে নিন এই সাত দিনে কী কী অ্যাকশন নিল বিজেপি
সরকার গঠন হয়েছে সাত দিন হল। এই কদিনে একের পর এক পদক্ষেপ নিয়েছে সরকার। প্রকাশ্যে এল তারই তালিক। জেনে নিন এই সাত দিনে কী কী অ্যাকশন নিল বিজেপি-
- ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-কে জমি ফেরাতে নির্দেশ দিয়েছে রাজ্য।
- আয়ুষ্মান ভারত সব অন্য কেন্দ্রীয় সরকারি প্রকল্পে পশ্চিমবঙ্গকে যুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয় ওই বৈঠকে।
- ১ জুন থেকে বার্ধক্য ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হচ্ছে। ওই একই দিন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্য সরকারি বাসে সফল করতেও মহিলাদের কোনও টাকা লাগবে না ওই দিন থেকে।
- রাজ্য বিজেপির সরকার গঠিত হওয়ার পরে বিভিন্ন রাজনীতিকের সরকারি নিরাপত্তা ব্যবস্থায় একাধিক বদল আনা হয়েছে। বিজেপির দাবি, নতুন সরকার আসার পর রাজনৈতিক ব্যক্তিত্বদের নন ক্যাটেগরাইজড নিরাপত্তা ব্যবস্থা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেট প্লাস সিকিউরিটি তুলে দেওয়া হয়েছে।
- পাশাপাশি নতুন সরকার ক্ষমতায় আসার পরে ২০১১ সালের পর থেকে হওয়া সব জাতিগত শংসাপত্র পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- কলকাতা কাশীপুর থেকে ঝাড়খণ্ডের প্রবীণ মাওবাদী নেত্রীর গ্রেফতারি থেকে শুরু করে বাংলা পক্ষ-র প্রধান গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির থেকে শুরু করে পুরনিয়োগ মামলা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারি, কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহের গ্রেফতারির কথাও উল্লখে করেছে বিজেপি।
- আরজি কর কাণ্ডে আইপিএস অফিসার অভিষেক গুপ্ত এবং ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করা হয়েছে।
- সরকারি স্কুলে প্রার্থনা সঙ্তী জাতীয় গান বন্দে মাতরম গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
- তৃণমূল মলে wbcs এগজিকিউটিভ পরীক্ষা বন্ধ ছিল দীর্ঘদিন। যা নতুন সরকার দায়িত্বে আসার পরই ব্যবস্থা করেছে। শীঘ্রই হবে পরীক্ষা।
- তেমনই আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হয়েছে। শুক্রবার হয়েছে চিংড়িঘাটা মেট্রোর গুরুত্বপূর্ণ অংশের কাজ।


