Biometric Attandance: নবান্নে চালু হচ্ছে ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা, আগামী বছর থেকেই নয়া নিয়ম

Published : Nov 21, 2026, 10:06 PM IST

Biometric Attandance: সরকারি দফতরে কাজের দক্ষতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধিতে এবার চালু হচ্ছে ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা। কবে থেকে এই নিয়ম বাধ্যতামূলক করছে রাজ্য সরকার? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
সময়ানুবর্তিতা বৃদ্ধিতে এবার বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

প্রশাসনিক কাজের দক্ষতা, সময়ানুবর্তিতা বৃদ্ধি এবং উপস্থিতির নথি ডিজিটালভাবে সংরক্ষণের লক্ষ্যে নবান্নে কর্মরত সমস্ত আধিকারিক ও কর্মীদের জন্য ফেস রিকগনিশন বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিল রাজ্যের অর্থ দফতর।

25
কবে থেকে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স চালু হচ্ছে সরকারি দফতরগুলিতে?

অর্থ দফতরের অডিট শাখার জারি করা এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ জুন ২০২৭ থেকে নবান্নে এই ব্যবস্থা বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। রাজ্যের অন্যান্য সরকারি দফতরেও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করা হবে এবং ৩১ জুলাই ২০২৭-এর মধ্যে তা সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

35
ফেস রিকগনিশন বাধ্যতামূলক

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে— নবান্নের সমস্ত কর্মী ও আধিকারিকদের (দফতরের প্রধানদের বাদ দিয়ে) অফিসে আসা ও বেরোনোর সময় ফেস রিকগনিশন ডিভাইসের মাধ্যমে হাজিরা নথিভুক্ত করতে হবে। সকাল ১০:১৫ থেকে ১১:০০টার মধ্যে হাজিরা দিলে তা ‘লেট’ হিসেবে গণ্য হবে।

45
অফিসে প্রবেশ-বাহিরের নিয়ম বাঁধল নবান্ন

১১:০০টার পরে হাজিরা দিলে তা ‘অ্যাবসেন্ট’ হিসেবে বিবেচিত হবে। বিকেল ৫:১৫টার আগে অফিস ত্যাগ করলে তা ‘আর্লি ডিপারচার’ হিসেবে ধরা হবে। একই দিনে দেরিতে আসা এবং আগেভাগে চলে যাওয়ার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট কর্মীকে ‘অফিসে অনুপস্থিত’ বলে গণ্য করা হবে এবং এক দিনের ক্যাজুয়াল লিভ (CL) কাটা যাবে।

55
কী বলছে রাজ্য সরকার?

শুধু তাই নয়, নবান্ন সূত্রে খবর, অফিস থেকে বেরোনোর সময় বায়োমেট্রিক রেকর্ড না করলে সেটিও অনুপস্থিত হিসেবে গণ্য হবে। প্রতি তিন দিনের লেট বা আর্লি ডিপারচারের জন্য এক দিনের CL/CCL কাটা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories