News Round Up: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

১। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে আলোচনা আবার তুঙ্গে। পঞ্চম পে কমিশনের বকেয়া ডিএ নিয়ে জট এখনও পুরোপুরি কাটেনি। মামলা দীর্ঘদিন ধরে চলছে। তাই কর্মীদের একটা বড় অংশ এখনও প্রতিটি শুনানির দিকে তাকিয়ে আছেন। কবে বকেয়া মিলবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।

DA Case: ১৪ ডিসেম্বর জট কাটবে বকেয়া DA-র? কলকাতায় বৈঠক সুপ্রিম কোর্টের মনিটারিং কমিটির 

২। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার উপর নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। দ্রুত শক্তি ক্ষয় করায় এর প্রত্যক্ষ প্রভাব প্রায় শেষ। বাংলায় এর জেরে কিছু মেঘ-পুঞ্জ চলে এসেছে। তার প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন। 

WB Winter Alerts: নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা! আর কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট

৩। একলাখ আশি হাজার থেকে এক লক্ষ ১৫ হাজার। একধাক্কায় প্রায় ৬৫ হাজার টাকা কমে গিয়েছে হলুদ ধাতুর বাজার মূল্য। জিএসটি ও মেকিং চার্জ দিয়ে ভারতের বাজারে এখন একগ্রাম সোনার দাম ১৪ হাজারের আসেপাশে যাচ্ছে। ফলে হঠাৎ করে বিয়ের মরশুমে সোনার দাম কমে যাওয়ায় হলুদ ধাতু এখন আপাতত নাগালের মধ্যেই মধ্যবিত্ত ঘরের ক্রেতাদের। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।

Gold Rate Reduce 1 Lakh: ২০২৬ সালের শেষ মাসেই ১ লক্ষ টাকার নীচে নামবে সোনার দাম! রইল বিরাট আপডেট

৪। বাংলাদেশের নড়াইল জেলায় ফের অশান্তির আগুন। শুক্রবার, ২০ নভেম্বর কালিয়া পৌরসভার অন্তর্গত বেন্দার চর গ্রামে ৫০টিরও বেশি বাড়িঘর ও একাধিক দোকানে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। স্থানীয় দুই বিএনপি নেতার মৃত্যুর পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে আওয়ামী লীগের নেতা ও কর্মীদের সম্পত্তিও রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।

Bangladesh News: অগ্নিগর্ভ বাংলাদেশ! পুড়ল হিন্দুদের ৫০টি বাড়ি, দাবি উড়িয়ে দিল পুলিশ

৫। AUS vs ENG T20: ওয়ানডে-তে হারের পর টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া। ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল বিকৃতির অভিযোগ কাণ্ডে এখন অজি ক্রিকেটে বিতর্কের সুনামি। অজি ক্রিকেটে সেই অন্ধকারের মাঝেই মেলবোর্নে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে হ্য়ারি ব্রুকদের তিন উইকেট হারালেন মিচেল মার্শরা। আর অস্ট্রেলিয়ার এই গুরুত্বপূর্ণ জয়ে আসল নায়ক হলেন দিল্লির ছেলে নিখিল চৌধুরী (Nikhil Chaudhary)। বিস্তারিত জানতে পডুন সম্পূর্ণ প্রতিবেদন।

AUS vs ENG T20: ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়াকে জেতালেন দিল্লির ছেলে নিখিল চৌধুরী

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।