WB Winter Alerts: নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা! আর কতদিন চলবে বৃষ্টি? রইল বিরাট আপডেট

Published : Nov 21, 2026, 07:28 PM IST

WB Winter Alerts: অগ্রহায়ণের শুরুতেও সেভাবে নেই শীতের আমেজ। ভোরবেলা গায়ে হালকা হিমেল পরশ লাগলেও বেলা বাড়তেই উধাও ঠান্ডা ঠান্ডা ভাব। কবে থেকে বঙ্গে জাঁকিয়ে পড়বে ঠান্ডা? জানুন আবহাওয়ার বিরাট আপডেট। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

PREV
15
আজকের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ উত্তর ছত্তিশগড় ও সংলগ্ন এলাকার উপর নিম্নচাপ এলাকায় পরিণত হয়েছে। দ্রুত শক্তি ক্ষয় করায় এর প্রত্যক্ষ প্রভাব প্রায় শেষ। বাংলায় এর জেরে কিছু মেঘ-পুঞ্জ চলে এসেছে। তার প্রভাবেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

25
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট জানুন

শনিবার সব জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা খুব বেশি। রবিবার ও সোমবার সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

35
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

45
উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার ও সোমবার সব জেলায় এক বা দুই জায়গায় হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। ফলে আপাতত শীতের আমেজ ভরপুর থাকছে উত্তরের জেলাগুলিতে। পারদ পতন হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস।

55
কলকাতার আবহাওয়া

আজ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। সোমবার থেকে শুষ্ক আবহাওয়া। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। সোমবার থেকে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। আগামী সপ্তাহের মধ্যে ১৮ ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে কলকাতা তাপমাত্রা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories