
Dilip Mondal News: পুলিশ এলাকায় ঢুকতেই বেপাত্তা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। জানলা টপকে একেবারে সিনেমার কায়দায় পালিয়ে গেলেন তৃণমূল বিধায়ক দিলীপ ঘোষ। জানা গিয়েছে, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিও। এমনকি পুলিশের চোখে ধুলো দিতে পোশাক বদলে ফেললেও শেষরক্ষা হয়নি। দৌঁড়াতে গিয়ে পায়ের জুতো ছিঁড়ে যায় সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ। কিন্তু তার আগেই পিছনের জানালা দিয়ে পালিয়ে যান তিনি। পুলিশ সূত্রে দাবি, সকাল প্রায় ৯টা ৪ মিনিট ৫৪ সেকেন্ড নাগাদ বাড়ির পিছনের অংশ থেকে জানালা টপকে বেরিয়ে যেতে দেখা যায় দিলীপ মণ্ডলকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পাজামা-পাঞ্জাবি পরে খালি পায়ে দ্রুত এলাকা ছাড়ছেন তিনি।
পোশাক বদলে ফেলেন তৃণমূল বিধায়ক
পালানোর পর যাতে সহজে তাঁকে চিহ্নিত করা না যায়, সেই কারণেই পোশাক বদলে ফেলেন তৃণমূল বিধায়ক বলে সূত্রের দাবি। জানা গিয়েছে, এলাকার এক ব্যক্তির কাছ থেকে আকাশি রঙের টি-শার্ট জোগাড় করে পরে নেন তিনি। পোশাক বদলের পর একটি নির্মীয়মাণ কাঠামোর পাশ দিয়ে ড্রেন, জলাজমি এবং মাঠ পেরিয়ে ডায়মন্ড হারবার রোডের দিকে পালান দিলীপ মণ্ডল। পুলিশের দাবি, পালানোর পুরো রুটই সিসিটিভিতে ধরা পড়েছে। টাওয়ার লোকেশন ট্র্যাক করেও তাঁর খোঁজ চালানো হচ্ছে।
দৌঁড়াতে গিয়ে পায়ের জুতোও ছিঁড়ে যায়
সূত্রের খবর, সূত্রের খবর, খালি পায়ে দৌড়তে দেখে এলাকার এক বাসিন্দা তাঁকে চটি দেন। সেই দৃশ্যও তদন্তকারীদের নজরে এসেছে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পরও বিজেপির উদ্দেশে হুঁশিয়ারির সুরে কথা বলতে শোনা গিয়েছিল দিলীপ মণ্ডলকে। দিলীপ বলেছিলেন, “তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে, তাঁকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডল কে?” এই মন্তব্য ঘিরেই বিতর্ক তৈরি হয়। এরপর তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয় বলে সূত্রের খবর।
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলান বাড়িতে হানা দিল পুলিশ। গত ২ দিন আগে তৃণমূলের বিজয় মিছিল হয়। এবং তারপরেই তারপরেই বিধায়ক হুমকি দেয়। বিজেপির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পরেই তল্লাশির জন্য হানা দেয় পুলিশ। দিলীপ মণ্ডলের বাড়িতে রয়েছে একটি সুইমিং পুল। বাড়ির চারপাশে রয়েছে বিরাট গার্ডেন, রয়েছে দোলনার ব্যবস্থাও। বাইরে থেকে বাড়ি কম কোনও রিজর্ট বলেই ভুল হবে দিলীপ মণ্ডলের বাড়ি দেখে। মূলত পরের পর হুমকি পোস্ট করেন বিধায়ক। তারপরেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফ থেকে। সেই অভিযোগের ভিত্তিতেই বাড়িতে তল্লাশি দিতে হানা দেয় পুলিশ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.