বুধবার থেকেই মাটি কামড়ে খড়গপুরে দিলীপ ঘোষ। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে, ‘’প্রচার একটা ফর্মালিটি। আমি সারাবছর মানুষের সঙ্গে যোগাযোগ করায় বিশ্বাসী। সামাজিক অনুষ্ঠান পুজোপাঠে আমি থাকি। ওখানে শয়ে শয়ে মন্দির। আজ ৩ টে মন্দিরে যাবো। আমি সভা সমিতি ভাষণ দিই না। এছাড়া প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসতে পারেন। তারা প্রতি ভোটে খড়গপুরে আসেন। এগুলো কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে।''
25
প্রতিপক্ষের নামে বহিরাগত তকমা
‘’ওনার স্কোর ১ - ১। উনি একবার হেরেছেন। একবার জিতেছেন। আমি ২ বার লড়ে দুবার জিতেছি। বিজেপি ওখানে জেতে। আমাদের কোনও প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা নয়। আমাদের লড়াই দলের সঙ্গে। খড়গপুরে ভোট একটু কম পড়ে। সেটাকে ১ লাখে নিয়ে যাওয়া আমাদের টার্গেট।''
35
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পবিত্র কর
‘’ভোট এলেই এরকম রদবদল হয়। আমাদের দলেও এরকম আছে। যারা টিকিটের প্রত্যাশী তারা টিকিট না পেলে অনেকসময় দল পাল্টায়। তৃণমূলের কাছে নন্দীগ্রামে লড়ার মতো যোগ্য প্রার্থী নেই। মমতা ব্যানার্জি তো আর নন্দীগ্রামে যাবেন না। ন্যাড়া বেলতলায় বারবার যায় না। তাই আমাদের কাছ থেকে প্রার্থী ধার নিয়ে ওখানে লড়াই করতে হচ্ছে। উল্টে আমরাই মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে ভবানীপুর পৌঁছে গেছি ওনাকে আটকানোর জন্য।''
‘’তৃণমূলে দাগী নয় এরকম খুঁজে পাওয়া মুশকিল। চোর বাছতে গাঁ উজাড়। মমতা বন্দ্যোপাধ্যায় বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। নাহলে ৭৪ জন বিদায়ী বিধায়ককে তালিকায় বাদ দেন? আগে যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন আমিই ২৯৪ টা আসনে প্রার্থী। সেই দিন চলে গিয়েছে।''
‘’এখন নিজেকে আর সততার প্রতীক বলতে পারেন না। ওনার দল দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে। তার মুখ মমতা ব্যানার্জি। উনি কার বিরুদ্ধে লড়বেন সেটাই বুঝতে পারছেন না। কমিশনের বিরুদ্ধে লড়বেন? আদালতের বিরুদ্ধে লড়বেন? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লড়বেন? পরিস্থিতি খুব খারাপ। পরিবর্তন হবেই।''
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.