TMC Candidates List: বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই প্রার্থী তালিকা প্রকাশ করেছে রাজ্যের বর্তমান শাসক শিবির তৃণমূল কংগ্রে। দলের তরফে প্রকাশিত প্রার্থী তালিকায় উত্তর থেকে দক্ষিণ রয়েছে চমকের পর চমক। কারা নতুন এলেন? কারা বাদ গেলেন? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
TMC Candidates List: তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর সবথেকে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘বাদ পড়া’ দীর্ঘ তালিকা। এবার জোড়াফুলের টিকিট পাননি অন্তত ৭৪ জন বিদায়ী বিধায়ক। যার মধ্যে রয়েছেন একাধিক হেভিওয়েট মন্ত্রী এবং দীর্ঘদিনের পোড়খাওয়া রাজনীতিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের তালিকায় বাদ পড়েছে একাধিক নাম। টিকিট পাননি মন্ত্রী পর্যায়ের একাধিক নেতা।
বাদ পড়াদের তালিকায় নাম রয়েছে প্রতিমন্ত্রী জ্যোত্স্না মান্ডি এবং তাজমূল হোসেনের। এছাড়াও ক্রীড়া জগত থেকে রাজনীতিতে আসা মনোজ তিওয়ারি এবং অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের নামও নেই এবারের তালিকায়।
বাদ গিয়েছেন তপন দাশগুপ্ত, নির্মল ঘোষ, অসিত মজুমদার, মনোরঞ্জন ব্যাপারী এবং বিবেক গুপ্তার মতো পরিচিত মুখেরা। নাম বাদ পড়েছে পরেশ পালের নামও। অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জিৎ চক্রবর্তীর নামও বাদ পড়েছে তালিকা থেকে। তবে পানিহাটির দীর্ঘদিনের বিধায়ক নির্মল ঘোষ টিকিট না পেলেও, তাঁর বদলে তাঁর ছেলেকে প্রার্থী করে পরিবারে ভারসাম্য বজায় রেখেছে দল। এন্টালির বিধায়ক স্বর্ণ কমল সাহাও বাদ পড়েছে তালিকা থেকে। বাদ পড়েছে সুপ্তি পাণ্ডে। বাদ পড়েছে হেভিওয়েট নাম রত্না দে নাগ। এছাড়াও তালিকায় জায়গা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের।
বাদ পড়াদের তালিকায় নাম রয়েছে:-
বাদ পড়েছেন তাজমূল হোসেন
বাদ পড়াদের তালিকায় মনোজ তিওয়ারি
কাঞ্চন মল্লিকের নামও নেই এবারের তালিকায়
বাদ গিয়েছেন তপন দাশগুপ্ত, নির্মল ঘোষ
বাদ পড়েছেন অসিত মজুমদার, মনোরঞ্জন ব্যাপারী
তালিকায় নাম নেই বিবেক গুপ্তার মতো পরিচিত মুখ
নাম বাদ পড়েছে পরেশ পাল
অভিনেতা-রাজনীতিবিদ চিরঞ্জিৎ চক্রবর্তীর নামও বাদ পড়েছে তালিকা থেকে
নির্মল ঘোষের বদলে তাঁর ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল
স্বর্ণ কমল সাহাও বাদ পড়েছে তালিকা থেকে
বাদ পড়েছে সুপ্তি পাণ্ডে
বাদ পড়েছে হেভিওয়েট নাম রত্না দে নাগ
তালিকায় জায়গা হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
জায়গা হয়নি মানিক ভট্টাচার্যের।।
একদিকে যখন ৭৪ জন বিধায়ককে ব্রাত্য করা হয়েছে, অন্যদিকে নতুন ও নবীন মুখদের গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল করিম চৌধুরী, সৌমেন মহাপাত্র এবং শঙ্কর মণ্ডলের মতো প্রবীণ নেতাদের বাদ পড়া রাজনৈতিক মহলে বড় পরিবর্তনের ইঙ্গিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখতে এবং সংগঠনকে কলঙ্কমুক্ত রাখতেই মমতা-অভিষেক জুটি এই বড়সড় রদবদলের পথে হেঁটেছেন। তবে এখন দেখার বঙ্গ বিধানসভা ভোটে এই প্রার্থীদের রদবদল ভোটবাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


