MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • America Iran Conflict: বেছে বেছে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা, ইরানের হরমুজ প্রণালীর কাছে মিসাইল হানা

America Iran Conflict: বেছে বেছে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা, ইরানের হরমুজ প্রণালীর কাছে মিসাইল হানা

America on Iran Blast: যুদ্ধের ১৪ দিন পার। তবুও কিছুতেই থামছে না মার্কিন বনাম ইরান সংঘাত। আর এবার আরও বড় আঘাত হানল আমেরিকা। ইরানের হরমুজ প্রণালীর কাছে মিসাইল ঘাঁটিতে হামলা। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

3 Min read
Author : Moumita Poddar
Published : Mar 18 2026, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
চরমে ইরান বনাম আমেরিকা সংঘাত
Image Credit : X

চরমে ইরান বনাম আমেরিকা সংঘাত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে একটানা ১৪ দিন পার হয়ে গেলেও বন্ধ হচ্ছে না আক্রমণ। এবার হরমুজ প্রণালীর কাছে ইরানের মিসাইল ঘাঁটিতে আমেরিকার শক্তিশালী 'বাঙ্কার বাস্টার' হামলার অভিযোগ। ঘটনায় ইরানের মিসাইল লঞ্চার এবং সামরিক পরিকাঠামো ধ্বংস করাই ছিল এই অভিযানের লক্ষ্য। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের অ্যান্টি-শিপ মিসাইলগুলো বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলে দাবি করেছে ওয়াশিংটন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বাঙ্কার বাস্টার বোমা হামলা
Image Credit : AI-generated image

বাঙ্কার বাস্টার বোমা হামলা

মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া চরম উত্তেজনার মাঝে এবার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানের একাধিক মিসাইল ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহিনী। পেন্টাগন সূত্রে খবর, এই অভিযানে ২,২০০ কেজি (৫,০০০ পাউন্ড) ওজনের শক্তিশালী 'বাঙ্কার বাস্টার' বোমা ব্যবহার করা হয়েছে।

Related Articles

Related image1
Mamata Banerjee: 'এটা অ্যান্টি-বাঙালি মানসিকতা', মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার, বদল নিয়ে সরব মমতা
Related image2
West Bengal Election: আদিবাসী-সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর তৃণমূলের, বিধানসভা ভোটে বড় চমক শাসক শিবিরের
38
ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে বিধ্বংসী আঘাত
Image Credit : Getty

ইরানের ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে বিধ্বংসী আঘাত

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ চড়িয়ে এবার সরাসরি ইরানের মূল ভূখণ্ডে শক্তিশালী হামলা চালাল মার্কিন সেনাবাহিনী। বুধবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) মার্কিন সামরিক কমান্ডের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলীয় এলাকায় অবস্থিত একাধিক সুদৃঢ় ও ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে মার্কিন বিমান বাহিনী।

48
এক্স হ্যান্ডেলে পোস্ট হামলার ছবি
Image Credit : X

এক্স হ্যান্ডেলে পোস্ট হামলার ছবি

এদিকে মার্কিন এই বাঙ্কার ব্লাস্টার বোমা হামলার ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর-ইরানের উপকূলীয় অঞ্চলের অত্যন্ত সুরক্ষিত এবং কংক্রিট দিয়ে তৈরি শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে এই হামলা চালানো হয়। 

Hours ago, U.S. forces successfully employed multiple 5,000-pound deep penetrator munitions on hardened Iranian missile sites along Iran’s coastline near the Strait of Hormuz. The Iranian anti-ship cruise missiles in these sites posed a risk to international shipping in the… pic.twitter.com/hgCSFH0cqO

— U.S. Central Command (@CENTCOM) March 17, 2026

58
এই হামলা নিয়ে কী বলছে পেন্টাগন?
Image Credit : X

এই হামলা নিয়ে কী বলছে পেন্টাগন?

নিরাপত্তার খাতিরে এবং সম্ভাব্য হামলা রুখতেই এই আগাম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। তবে এই অভিযানের কয়েক ঘণ্টা আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন। তিনি জানান, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর (NATO) অধিকাংশ সদস্য রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে আমেরিকার এই সামরিক অভিযানে সরাসরি যুক্ত হতে অনিচ্ছা প্রকাশ করেছে।

68
ওয়াশিংটন ও ন্যাটো জোটে টানাপোড়েন
Image Credit : Getty

ওয়াশিংটন ও ন্যাটো জোটে টানাপোড়েন

ওয়াশিংটন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযান আজ তৃতীয় সপ্তাহ। এই যুদ্ধকে কেন্দ্র করে এবার ন্যাটো (NATO) জোটের সদস্য দেশগুলোর প্রতি নিজের অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জোটের মিত্রদের ওপর সরাসরি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেননি তিনি।

78
ট্রাম্পের কড়া সমালোচনা
Image Credit : Getty

ট্রাম্পের কড়া সমালোচনা

এদিকে হরমুজ প্রণালীর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বিষয়টি নিয়ে বলেন যে, ‘’মিত্র দেশগুলোর নিষ্ক্রিয়তাকে একটি "মারাত্মক ও অত্যন্ত বো বোকামি পূর্ণ ভুল" (very foolish mistake) হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো ব্যক্তিগতভাবে এই যুদ্ধের যৌক্তিকতা সমর্থন করলেও সরাসরি সাহায্য করতে অস্বীকৃতি জানাচ্ছে।''

88
মিত্র দেশগুলির দ্বিমুখী আচরণ নিয়ে সরব ট্রাম্প
Image Credit : Getty

মিত্র দেশগুলির দ্বিমুখী আচরণ নিয়ে সরব ট্রাম্প

তিনি আরও বলেন যে, ‘’সবাই আমাদের সঙ্গে একমত, কিন্তু কেউ সাহায্য করতে চাইছে না। মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বিষয়টি মনে রাখতে হবে। কারণ আমাদের কাছে তাদের এই অবস্থান যথেষ্ট স্তম্ভিত হওয়ার মতো।"

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ভারত মধ্যস্থতা করতেও প্রস্তুত: বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Recommended image2
Tibet: হড়পা বানের পর এবার ভূমিকম্প, বিধ্বস্ত তিব্বতে ফের ধ্বংসযজ্ঞের আশঙ্কা
Recommended image3
মুহূর্তে বিপর্যয়! শেষ ১০ বছরে বারে বারে দুর্যোগ নেমে এসেছে নেপালে, ভেসে গিয়েছে হাজার হাজার প্রাণ
Recommended image4
Karachi Ganpati: করাচিতে গণপতি বাপ্পা! মারাঠি পরিবারের জন্য মূর্তি গড়লেন মুসলিম শিল্পী, মন জিতল নেটদুনিয়ার
Recommended image5
Homemaker Salary: ঘরের কাজের জন্য স্ত্রীকে 'বেতন' দিচ্ছেন স্বামী, Reddit-এ তুমুল চর্চা
Related Stories
Recommended image1
Mamata Banerjee: 'এটা অ্যান্টি-বাঙালি মানসিকতা', মুখ্যসচিব থেকে পুলিশ কমিশনার, বদল নিয়ে সরব মমতা
Recommended image2
West Bengal Election: আদিবাসী-সংখ্যালঘু ভোটব্যাঙ্কে নজর তৃণমূলের, বিধানসভা ভোটে বড় চমক শাসক শিবিরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved