Dilip Ghosh News: হিরণকে সরিয়ে খড়গপুরের প্রার্থী দিলীপ ঘোষ? ১৫০ প্রার্থীকে নিয়ে জল্পনা BJPর অন্দরে

Published : Mar 13, 2026, 11:17 AM IST

List of BJP Candidate : বিজেপি প্রায় ১৫০ প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। সেই তালিকাতেই রয়েছে বাংলার দাবাং নেতা দিলীপ ঘোষের নাম। সূত্রের খবর খড়গপুরে হিরণকে সরিয়ে তাঁকে প্রার্থী করতে চায় বিজেপি। 

PREV
110
বিজেপির প্রার্থী তালিকা

প্রায় চূড়ান্ত হয়েছে বিজেপির প্রার্থী তালিকা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রায় ৩ ঘণ্টার বৈঠকের পরে ১৫০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঠিক করা হয়েছে। সেই তালিকায় কি রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম? সেই নিয়েই জল্পনা তুঙ্গে।

210
দিলীপের ভাগ্যে শিকে ছিঁড়বে?

বিজেপি সূত্রের খবর এবার দিলীপ ঘোষ নিজের পছন্দের আসনে প্রার্থী হতে পারেন। তেমনই ব্যবস্থা করা হয়েছে। প্রথম ১৫০ জনের তালিকায় রয়েছে দিলীপ ঘোষের নাম।

310
শমীক ভট্টাচার্যকে প্রাধান্য

বিজেপি সূত্রের কবর বিধানসভা নির্বাচনে এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর মতামতকে প্রাধান্য দিয়েছে। আর রাজ্য বিজেপিতে শমীক-দিলীপ রয়াসন দারুন- তা আর বলার অপেক্ষা রাখে না।

410
শমীকের সুপারিশ

বিজেপি সূত্রের খবর, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শমীকের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর সুপারিশেই বিজেপির বহু পুরনো নেতা, কর্মীদের ওপর ভরসা রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। যারা সংগঠনের সঙ্গে দীর্ঘ দিন যুক্ত তাদের অনেককেই প্রার্থী করা হবে।

510
প্রার্থী হচ্ছেন দিলীপ!

বিজেপি সূত্রের খবর এবার প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। তাঁর খাস তালুক খড়গপুরে প্রার্থী করা হতে পারে। এই কেন্দ্রের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্য়ায়। হিরনকে সরিয়ে প্রার্থী করা হতে পারে দিলীপকে।

610
হিরণের সঙ্গে দলের দূরত্ব

দ্বিতীয়বার বিয়ে করেছেন হিরণ চট্টোপাধ্যায়। আর এই বিয়েকে কেন্দ্র করেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে। হিরনের দ্বিতীয় বিয়ে বিজেপি নেতারা ভালোচোখে নেননি। সেই কারণে খড়গপুর কেন্দ্রে দিলীপকে প্রার্থী করা হতে পারে।

710
দিলীপ কী বলেছেন?

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দিলীপ ঘোষ। বিজেপির কোনও নেতা আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেননি প্রার্থী তালিকা নিয়ে। সূত্রের খবর গতবারের ৮০ শতাংশ বিধায়ককেই এবার প্রার্থী করা হবে। আর বাকি ক্ষেত্রে পুরনো ও নতুন মিলিয়ে প্রার্থী করা হবে।

810
নন্দীগ্রামের প্রার্থী কে?

সূত্রের খবর এবারও বিজেপি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই প্রার্থী করতে চায়। তবে তাঁর প্রতিপক্ষে কে দাঁড়াবে তৃণমূলের তা নিয়ে জল্পনা রয়েছে। বিজেপি সূত্রের খবর জেতা আসনগুলি যাতে হাতছাড়া না হয় তার দিকে বেশি জোর দেওয়া হবে। কাঁথিতে দাঁড়াতে পারেন তাঁর ভাই দিব্যেন্দু অধিকারী।

910
তিন ঘণ্টা বৈঠক

প্রধানমন্ত্রী নিবাসের বৈঠকে পশ্চিমবঙ্গ বিজেপির তরফে ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ছিলেন দুই সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও সতীশ ঢোন্ড। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সাংসদ মনোজ টিগ্গাও। তাঁর প্রায় ঘণ্টা তিনেক প্রধানমন্ত্রী আবাসে ছিলেন। তবে বৈঠক থেকে বেরিয়ে এসে এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করেনি। সূত্রের খবর বর্তমান বিধায়কদের ৮০-৯০ শতাংশই টিকিট পাচ্ছেন। বাকি ১০-১৫ শতাংশ বিধায়ককে টিকিট দেওয়া হবে না। কয়েক জন নতুন মুখকেও প্রার্থী করাহতে পারে বলে সূত্রের খবর।

1010
কাল বঙ্গ সফরে মোদী

কাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে সভা রয়েছে তাঁর। সেখানে দিলীপ ঘোষ কি উপস্থিত থাকবেন? ইতিমধ্যেই তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। আগের  মোদীর কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন তিনি। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories