- Home
- India News
- LPG গ্য়াস বুকিং-এর নতুন নিয়ম চালু কেন্দ্রের, রান্নাক গ্যাস সংকট মোকাবিলায় নতুন পদক্ষেপ
LPG গ্য়াস বুকিং-এর নতুন নিয়ম চালু কেন্দ্রের, রান্নাক গ্যাস সংকট মোকাবিলায় নতুন পদক্ষেপ
LPG BOOKING: যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেঁসেলে। কারণ গ্যাস আমদানি প্রায় তলানিতে ঠেকেছে। দেশে LPG-র সংকট দূর করতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীর সিং পুরী LPG গ্যাস সিলিন্ডার বুক করার নতুন নিয়ম চালু করেছেন।

যুদ্ধের আঁচ ভারতীয় হেঁসেলে
ইরানের সঙ্গে আমেরিকা আর ইজরায়েলের যুদ্ধের আঁচ পড়েছে ভারতের হেঁসেলে। কারণ গ্যাস আমদানি প্রায় তলানিতে ঠেকেছে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে আকাল দেখা দিয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের। সংকটের কথা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আপাতত খুলবে না হরমুজ
ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ মোজতাবা খামেনেই প্রথম ভাষণেই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলে ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছে আপাতত ইরাল খুলবে না হরমুজ প্রণালী। এটি ভারতের তেল আমদানির অন্যতম রাস্তা।
সংকট থাকবেই
এই পরিস্থিতিতে ভারতে পেট্রোলিয়াম জাতীয় পণ্যের সংকট থাকবেই। তেমনই মনে করছে আম জনতা। যদিও কেন্দ্রীয় সরকার বারবার আশ্বস্ত করছে দেশে প্রচুর পরিমাণে LPG মজুত রয়েছে। তাই চিন্তুত হওয়ার কারণ নেই। কিন্ত দেশের ছবি বলছে অন্য কথা।
সংকট দূর করতে পদক্ষেপ কেন্দ্রের
এই পরিস্থিতিতে দেশে LPG-র সংকট দূর করতে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীর সিং পুরী LPG গ্যাস সিলিন্ডার বুক করার নতুন নিয়ম চালু করেছেন। নতুন নিয়ম অবশ্য শহর আর গ্রামের মধ্যে আলাদা।
LPG বুকিং-এর নতুন নিয়ম
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, গ্রামাঞ্চল ও অপেক্ষাকৃত দুর্গম এলাকায় দুটি LPG বুকিং-এর মধ্যে অন্তত ৪৫ দিনের ব্যবধান রাখা হবে। আর শহরে এই সময়সীমা ২৫ দিনের।
নতুন নিয়মের কারণ
মূলত রান্নার গ্যাসের কালোবাজারি ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রথমে সিদ্ধান্ত হয়েছিল দুটি রান্নার গ্যাস বুকিং-এর মধ্যে কমপক্ষে ২১ দিনের ব্য়বধান থাকতে হবে। নতুন নিয়মে তা বাড়িয়ে করা হয়েছে ২৫ দিন।
ঘাটতি নেই !
লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দেশে জ্বালানির তেমন সংকট নেই। আতঙ্কিত হওয়ারও কারণ নেই। কেন্দ্রীয় সরকার কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সংকটের কারণ
মন্ত্রী আরও জানান, ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৬০ শতাংশ আমদানির উপর নির্ভরশীল। এর বড় অংশই আসে হরমুজ প্রণালী-র মাধ্যমে, যা ইরান সংলগ্ন সমুদ্রপথ। সাম্প্রতিক সংঘাতের জেরে ওই রুটে পরিবহণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে তাতে দেশে বড় ধরনের সঙ্কট তৈরি হয়নি বলেই দাবি করেছেন তিনি।
এলপিজি উৎপাদন বৃদ্ধি
কেন্দ্রীয় সরকার জানিয়েছে এলপিজি উৎপাদন বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে. ৮ মার্চের নির্দেশিকার পরে উৎপাদন বাড়ানো হয়েছে। দেশে এলপিজির উৎপাদন প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি
ইরানের যুদ্ধের পরেই ভারতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় বেড়েছে। গৃহস্থের রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়েছে। কলকাতায় একটি এলপিজি সিলিন্ডারের দাম ৯৩৯ টাকা। কিন্তু তারপরেও চাহিদা মত নেই রান্নার গ্য়াসের সরবরাহ।

