এবার BJP-র প্রার্থী রিঙ্কু মজুমদার! স্ত্রীর পদক্ষেপ নিয়ে কী বললেন স্বামী দিলীপ ঘোষ

Published : Feb 20, 2026, 02:15 PM IST

Dilip Ghosh: ভোটের লড়াইয়ে এবার সামিল হতে পারেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বিজেপির বিরুদ্ধে কিছুটা সুর কড়া করেছেন রিঙ্কু। প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। 

PREV
110
ভোটের লড়াইয়ে দিলীপ ঘোষের স্ত্রী

ভোটের লড়াইয়ে এবার বিজেপির চমক হতে পারেন রিঙ্কু মজুমদার। বিজেপিতে গুঞ্জন ভোট যুদ্ধ সামিল হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সেইমত কাজকর্মও শুরু করেছেন রিঙ্কু।

210
রিঙ্কুর উদ্যোগ

বিজেপি সূত্রের খবর, ভোটে লড়াই করতে চেয়ে ইতিমধ্যেই নিজের বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু মজুমদার। কিন্তু তাঁকে টিকিট দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও এই বিষয়ে রিঙ্কু কিছুই বলেননি। তবে মত প্রকাশ করেছেন দিলীপ।

310
দিলীপ ঘোষের প্রতিক্রিয়া

স্ত্রীর ভোটে দাঁড়াতে কোনও আপত্তি নেই স্বামী দিলীপ ঘোষের। তিনি বলেছেন, 'উনি তো আমার থেকেও পুরনো কর্মী। আমি এমপি এমএলএ হয়ে গেলাম। ওঁরও হওয়ার ইচ্ছে আছে।'

410
রিঙ্কুর কী করেছেন?

ভোটে দাঁড়াতে চেয়েছে ইতিমধ্যেই নিজের বায়োডেটা জমা দিয়েছেন রিঙ্কু। দলের নেতাদের কাছেই তিনি বায়োডেটা জমা দিয়েছেন। তিনি দলের নেতাদের কাছে ভোটে লড়াই করার ইচ্ছেও প্রকাশ করেছেন।

510
রিঙ্কুর প্রতিক্রিয়া

তবে ভোটে দাঁড়াতে চেয়ে ইতিমধ্যেই রিঙ্কু দলের নেতাদের একাংশের বিরুদ্দে ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন, ১৩ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। কিন্তু তাঁকে পঞ্চায়েত ভওটে লড়ার জন্যও টিকিট দেওয়া হয়নি। তিনি বলেন, 'নেতৃত্ব ভাববেন তারা কী করবেন। এতগুলো বছর ধরে আমাকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এখনও তা-ই হবে। আমি এবার আর এটা মেনে নেবো না।'

610
রিঙ্কুর পদ

বর্তমানে বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার। ১৩ বছর ধরেই তিনি বিজেপির সদস্য বলেও দাবি করছেন। তিনি আরও জানিয়েছেন, দিলীপ ঘোষের সঙ্গে আলাপ হওয়ার আগে থেকেই বিজেপিতে রয়েছেন। দিলীপের সঙ্গে বিয়ে না হলেও তিনি বিজেপি করতেন বলেও জানিয়েছেন। তবে তাঁকে কেন এতদিন টিকিট দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন রিঙ্কু।

710
দিলীপের প্রার্থী পদ

২০১৬ সালে বিধানসভা নির্বাচনে খড়গপুর থেকে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। ২০২৯ সালে মেদিনীপুর কেন্দ্রে ভোটে জিতে সাংসদ হন। কিন্তু ২০২৪ সালে কেন্দ্র বদল হয়। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে তৃণমূলের কীর্তি আজাদের কাছে হেরে যান দিলীপ। তারপর থেকেই বিক্ষুব্ধ সুর দিলীপের গলায়।

810
এবার প্রার্থী দিলীপ!

এবার কি দিলীপ ঘোষকে প্রার্থী করবে বিজেপি? তার উত্তর এখনও স্পষ্ট নয়। তবে দিলীপ ঘোষ তাঁর নিজের খাস তালুক খড়গপুরে দাঁড়াতে চান। তার ইঙ্গিত তিনি একাধিকবার দিয়েছেন। কিন্তু বিজেপি এখনও কিছুই বলেনি।

910
রিঙ্কু প্রার্থী হবেন?

দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারকে যদি বিজেপি টিকিট দেয় তাহলে কোথাকার টিকিট দেবে? এই উত্তরও স্পষ্ট নয়। রিঙ্কু নিজে এখনও পর্যন্ত জানানি তিনি কোন আসন থেকে ভোটে লড়তে ইচ্ছুক।

1010
দিলীপ রিঙ্কুর বিয়ে

গত বছরই এপ্রিল মাসে দিলীপ ঘোষ বিয়ে করেন রিঙ্কু মজুমদারকে। কাকতালীয় হলেও তারপর থেকেই দিলীপের সঙ্গে দূরত্ব বাড়ছে বিজেপির। দিলীপের কণ্ঠেও বিজেপি বিরোধী সুর শোনা গেছে। যদিও দলবদলের জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তা উড়িয়ে দিয়েছিলেন দিলীপ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories