BJP: বোমাবাজি, বিজেপি-র পোস্টার-ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা, প্রতিবাদে পথ অবরোধ

Published : Apr 22, 2026, 03:02 PM IST
BJP Protest West Bengal Elections 2026

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly Election: বৃহস্পতিবার রাজ্যের ১৫২ আসনে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে বিভিন্ন প্রান্তে উত্তেজনা তুঙ্গে। শাসক ও বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। বিভিন্ন জায়গায় শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠেছে।

DID YOU KNOW ?
ভোটের আগে উত্তেজনা
রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণের আগে বিভিন্ন প্রান্তে হিংসা-উত্তেজনা তৈরি হয়েছে।

BJP vs AITC: বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আগে উত্তর ২৪ পরগনার হৃদয়পুর রেল স্টেশনের কাছে উত্তেজনা। হৃদয়পুর রেলগেটের সামনে বোমাবাজি, বিজেপি-র পোস্টার-ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা। এই ঘটনার প্রতিবাদে কিছু সময়ের জন্য জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, হৃদয়পুর ৩২ ও ৩৫ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার শেষ রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা হৃদয়পুর রেলগেট সংলগ্ন অঞ্চলে দু'টি বোমা ফেলে রেখে চলে যায়। তার মধ্যে একটি বোমা ফাটলেও, আর একটি বোম ফাটেনি। বুধবার সকালে বারাসাত রেল পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায়। বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি কর্মী-সমর্থকরা প্রতিবাদে সামিল হয়েছেন।

শাসক দলকে তোপ বিজেপি প্রার্থীর

বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেস (AITC) আশ্রিত দুষ্কৃতীদের দিকে। তাঁর দাবি, 'কাউন্সিলরের মদতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখানে বিজেপি-র পোস্টার, দলীয় পতাকা ছিঁড়ে দেয়, বোমাবাজি করে। তৃণমূল হেরে যাবে বুঝতে পেরেই এই সন্ত্রাস চালাচ্ছে।' এই ঘটনার প্রতিবাদে বারাসত ডাকবাংলো মোড়ের কাছে জাতীয় সড়কে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়ে অবরোধ শুরু করেন। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে অবরোধ তুলে দেয়। পরবর্তী সময়ে পুলিশ-প্রশাসন এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বিজেপি কর্মীরা ফের পথ অবরোধ করবেন, আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।

অভিযোগ অস্বীকার শাসক দলের

যদিও বিজেপি-র এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি বারাসাত পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ পাইনের। তাঁর দাবি, 'এমন কোনও ঘটনা ঘটেনি। গতকাল রাতে বিজেপি-র পথসভা ছিল হৃদয়পুর স্টেশন সংলগ্ন অঞ্চলে। রাত ১০টার পরেও বিজেপি কর্মীরা ওই অঞ্চলে ছিল। আমি নিজের চোখে দেখেছি। কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি। নিজেরাই এই সব করে তৃণমূলের উপরে চাপানোর চেষ্টা চলছে।হৃদয়পুরে এমন ঘটনা কোনওদিন ঘটেনি।' তৃণমূলের একাধিক পতাকা ছেঁড়া হয় বলেও অভিযোগ করেন কাউন্সিলর। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস বারাসত বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করতে চলেছে। তা বুঝতে পেরেই এইসব মিথ্যা গল্প সাজাচ্ছে বিজেপি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ।
২৩ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ করা হতে চলেছে। মোট ১৫২ আসনে ভোটগ্রহণ করা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

WB Election: হৃদয়পুরে স্টেশন চত্বরে বোমাবাজি, বিজেপির পোস্টার ছিঁড়ে সন্ত্রাস, কাঠগড়ায় তৃণমূলের দুষ্কৃতীরা
WB Polls: প্রথম দফা ভোটের প্রস্তুতি শুরু কড়া নিরাপত্তায়, বহরমপুর থেকে পাঠানো হল ইভিএম