Yuva Shakti Card: বিজেপির তুরুপের তাস যুবশক্তি কার্ড, ১০ লক্ষ টাকা থেকে ১ কোটির চাকরির প্রতিশ্রুতি

Published : Apr 16, 2026, 09:40 PM IST

Yuva Shakti Card: বিজেপির ইস্তেহারে জোর দেওয়া হয়েছে নারী আর যুব শক্তির বিকাশের ওপর। আর সেই কারণেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়াহয়েছে। এবার বিজেপি তরুণ প্রজন্মের ভোট পেতে মরিয়া। আর সেই কারণে বিজেপির তুরুপের তাস যুবশক্তি কার্ড। 

PREV
18
বিজেপি-র ইস্তেহারে জোর

বিজেপির ইস্তেহারে জোর দেওয়া হয়েছে নারী আর যুব শক্তির বিকাশের ওপর। আর সেই কারণেই একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়াহয়েছে। এবার বিজেপি তরুণ প্রজন্মের ভোট পেতে মরিয়া। আর সেই কারণে বিজেপির তুরুপের তাস যুবশক্তি কার্ড।

28
যুবশক্তি কার্ড প্রকাশ

অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী টেনিস তারকা ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ এবং বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিং-এর উপস্থিতিতে প্রকাশ করা হল যুবশক্তি কার্ড। মূলত বিজেপির সঙ্কল্পপত্রের ভিত্তিতে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে, তার গ্যারান্টি হিসেবেই এই যুবশক্তি কার্ড প্রকাশ করা হয়েছে।

38
৩০০০ টাকা আর্থিক সাহায্য

বিজেপি যুবশক্তি কার্ডের মাধ্যমে তরুণ-তরুণীদের মাসে ৩০০০ টাকা আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার কথা ব বলছে। কার্ডের মাধ্যমে বলা হয়েছে যতদিন না চাকরি পাচ্ছে ততই তিন প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে প্রত্যেক যুবককে।

48
১ কোটি কর্মসংস্থান

বিজেপি যুক্তশক্তি কার্ডের মাধ্যমে আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থানের কথা বলেছে। বলেছে শিল্প হবে। বিনিয়োগ হবে। আগামী ৫ বছরে বঙ্গে ১ কোটি কর্মসংস্থান লক্ষ বিজেপির।

58
নিয়োগ পরীক্ষা নিয়ে প্রতিশ্রুটি

রাজ্যের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ধরা পড়েছে। চাকরি হারা বহু শিক্ষক। এই অবস্থায় নিয়োগেই গ্যারান্টি দিচ্ছে বিজেপি। প্রতিশ্রুতিতে বলা হয়েছে, প্রত্যোক বছর এসএসসি, টেট -সহ নিয়োগের পরীক্ষা নেওযা হবে।

68
সময়সীমা বাড়বে

বিজেপির যুবশক্তি কার্ডের মাধ্যমে সরকারি চাকরির বয়সের সময়সীমা ৫ বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বলেছে সরকারি চাকরির ক্ষেত্রে ৫ বছর ছাড়় দেওয়া হবে।

78
লক্ষ্য স্টার্স্ট আপ

বিজেপির যুবশক্তির মাধ্যমে স্টার্স্টআপ সংক্রান্তও একটি প্রতিশ্রুতি দিয়েছে। বলেছে স্টার্স্টআপ করতে চাইলে আর্থিক সহযোগিতা হিসেবে ৫ লক্ষ তরুণ-তরুণীকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

88
লিয়েন্ডার পেজের বার্তা

টেনিস তারকা ও বিজেপি নেতা লিয়েন্ডার পেজ় এদিন জানান, গত ১৫ বছরে রাজ্যের অর্থনীতি, শিক্ষা, চাকরির অবস্থা খুব খারাপ। বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে যুবসমাজ। কেউ কাজের জন্য যাচ্ছেন। কেউ আবার উচ্চশিক্ষার জন্য মুম্বই, দিল্লি, ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। এখানে কত স্টার্টআপ হয়েছে? নারীরা আদৌ কত সুরক্ষিত? চাইলেও যুবসমাজ তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন না। পুরনো বাংলাকে ফিরিয়ে আনতে হবে। তাই যুব সমাজকে রাজ্যে ফিরিয়ে আনতেই বিশেষ উদ্যোগ নিয়েছে মোদী সরকার।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories