10 richest candidate: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থীদের দেওয়া হলফনামা ও বিধায়কদের সম্পদের তালিকা থেকে রাজ্যের সেরা ১০ জন ধনী প্রার্থীর নাম পাওয়া গেছে। তারা হলেন,
জঙ্গিপুরের বর্তমান বিধায়ক জাকির হোসেন। এবারও তিনি তৃণমূলের প্রতীকে লড়ছেন। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণে ৬৭ কোটি টাকা।
210
জাভেদ খান,TMC,
দ্বিতীয় স্থানে রয়েছেন কসবা বিদায়ী বিধায়ক আর তৃণমূল প্রার্থী জাভেদ খান। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণে ৩২ কোটি টাকা। তাঁর রিয়েল এস্টেটে বিনিয়োগ চমকে দেওয়ার মত।
310
বিবেক গুপ্ত, TMC,
জোড়াসাঁকো তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্ত ৩১.৯ কোটি টাকার সম্পদের মালিক। যারমধ্যে তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ২৩.১ কোটি টাকার অস্থাবর সম্পত্তি ও ৮.৯ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।
শিবপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোজ তিওয়ারি ২০.৩ কোটি টাকা সম্পত্তির মালিক। তিনি রাজ্যের প্রতিমন্ত্রী ছিলেন। তবে এবার আর তাঁকে প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস।
510
বায়রন বিশ্বাস, TMC,
সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসও ২০.১ কোটি টাকা সম্পত্তির মালিক। তিনি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
কালিম্পং-এর প্রার্থী ঘোষিত সম্পত্তির পরিমাণ ১৮.২ কোটি টাকা। তিনি ষষ্ঠী ধনী প্রার্থী, তৃণমূল কংগ্রেসের বাইরে বাকি রাজনৈতিকদলগুলির মধ্যে তিনি প্রথম ধনী প্রার্থী।
710
প্রদীপ মজুমদার ,TMC,
দুর্গাপুর পূর্বের তৃণমূলের বিধায়ক প্রদীপ মজুমদারের মোট সম্পদের পরিমাণে ১৮.২ কোটি টাকা। এবারও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
810
নন্দিতা চৌধুরী, TMC,
হাওড়া দক্ষিণের তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরীর সম্পত্তির পরিমাণে ১৫.৭ কোটি টাকা। তিনি বিদায়ী বিধায়কও।
910
ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় ও দুলাল দাস
হাসান কেন্দ্রের তৃণমূলের বিদায়ী বিধায়ক অশোক কুমার চট্টোপাধ্য়ায়ের মোট সম্পদের পরিমাণ ১৪.৭ কোটি টাকা। এবার তিনি ভোটের লড়াইয়ে নেই। তারপরই রয়েছেন মহেশতলার বিদায়ী বিধায়ক দুলালচন্দ্র দাস। ১৩.৭ কোটি টাকা সম্পত্তির মালিক। এবার তিনি ভোটের লড়াইয়ে নেই।
1010
কোটিপতি প্রার্থী
তৃণমূল ও বিজেপির আরও বেশ কয়েকজন কোটিপতি প্রার্থী রয়েছেন। সেই তালিকায় নাম রয়েছে অরূপ বিশ্বাস, সব্যসাচী চক্রবর্তী, সুজিত বসুর মত রাজ্যের প্রথম সারির নেতাদের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.