Budget 2026: বাজেট পেশ করার পরই বাম জমানার সঙ্গে নতুন বাজেটের তুলনা করেছেন অমিত মিত্র। তিনি জানিয়েছেন, সুন্দর বাজেট এটি। কিন্তু রাজ্যের মাথায় ঝুলছে ৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা।
২০১১ সালে বামফ্রন্ট সরকার বিদায় নেওয়ার সময় রাজ্যের মোট ঋণের পরিমান ছিল ১ লক্ষ ৮৭ হাজার কোটি টাকা। কিন্তু গত ১৫ বছরে রাজ্যের ঋণের বোঝা ফুলে ফেঁপে ঢোল হয়েছে। তেমনই বলছে পরিসংখ্যান। ২০২৬ সালের অন্তর্বর্তী বাজেটে সেই পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছেন আর্থনীতিবীদরা।
25
বর্তমানে রাজ্যের ঋণের পরিমাণ
বর্তমানে রাজ্যের ঋণের পরিমাণ ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। অর্থাৎ বাম জমানার তুলনায় অনেকটাই বেশি। আগামী দিনের খরচ চালাতে রাজ্য সরকার বাজার থেকে আরও ৮০,৪৪৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রাও স্থির করেছে। তার ওপর এবার বাজেটে আয়ের তেমন কোনও সুস্পষ্ট দিশা নেই। যা নিয়ে চিন্তিত ওয়াকিবহাল মহল।
35
বাজেটে প্রতিশ্রুতির বন্যা
বিধানসভায় বৃহস্পতিবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত মিত্র প্রেস কর্নারে সাংবাদিক বৈছক করেন। সেখানেই সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় মানুষের উন্নয়নের জন্যই এই ঋণ নেওয়া হয়েছে। সরকারের দাবি বাম জমানায় জিএসডিপির সঙ্গে ঋণের অনুপাত ছিল ৪৬%, বর্তমানে তা কমে হয়েছে ৩৭%। অমিত মিত্রর যুক্তি, ২০১০–১১তে বাম জমানায় যেখানে টোটাল এক্সপেন্ডিচার ছিল ৭২,৯৬২ কোটি ছিল, সেখানে ২০২৪–২৫ অর্থবর্ষে তৃণমূল জমানায় টোটাল এক্সপেন্ডিচার ছিল ৩ লক্ষ ৭ হাজার কোটি টাকার বেশি। অমিত মিত্র সম্পদ সৃষ্টির কথা বললেও সেই সম্পদ বলতে তিনি ঠিক কী বোঝাতে চাইছেন, তা অস্পষ্ট থেকে গিয়েছে। বাজেটে আয়ের উৎস সম্পর্কে সঠিক কিছু বলা নেই। তাই প্রশ্ন হচ্ছে আয়ের উৎস কী?
নতুন অর্থবর্ষে ৫৬ হাজার কোটি টাকার বেশি এসডিএসটি থেকে আসতে পারে বলে সরকারের দাবি। কেন্দ্রীয় সরকারের গ্রান্ট হিসেবে ৪৭ হাজার কোটি টাকার বেশি অর্থ রাজ্যের কোষাগারে আসতে চলেছে।
আবগারি থেকে আয়-
রাজ্যের কোষাগারে প্রায় ২৪ হাজার কোটি টাকার বেশি আবগারি শুল্ক থেকে আসতে পারে বলে বিশেষজ্ঞদের মত।
55
আশাবাদী সরকার
যদিও আগামী দিনে রাজ্যের আয় বাড়বে বলে আশাবাদী সরকার। অমিত মিত্র বলেছেন অমিত মিত্রের দাবি, 'রাজ্যের রাজস্ব আদায় ২০১১ সালের পর থেকে ছ’গুণ বেড়েছে। মূলধনী খরচ বেড়েছে ১৮ গুণ। বাজেট ঘাটতি এখন ১.০১ শতাংশে নেমে এসেছে'। কিন্তু বিরোধীদের দাবি যা খরচ হচ্ছে মূলত জনকল্যাণ মূলক প্রকল্পে। সেখান থেকে আয় হয় না। পরিকাঠামো মূলক প্রকল্পের কথা তেমন বলা নেই। তাই বাজেটে আয়ের কথা বলা নেই বলেও দাবি বিরোধীদের।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.