Canning News: প্রার্থী ঘোষণা হতেই তৃণমূলের দাদাগিরি শুরু! বিজেপির বৈঠক ঘিরে হামলা শাসক দলের

বাড়িতে বিজেপির বৈঠক হওয়ায় সেই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের সংগ্রামীনগরের ঘটনা। ঘটনায় বাচ্চু মান্না ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হন।

Share this Video

বাড়িতে বিজেপির বৈঠক হওয়ায় সেই বাড়িতে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পশ্চিম বিধানসভার বাঁশড়া গ্রাম পঞ্চায়েতের সংগ্রামীনগরের ঘটনা। ঘটনায় বাচ্চু মান্না ও তাঁর পরিবারের সদস্যরা আক্রান্ত হন। আহতদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান কাশেম সর্দার ও তার অনুগামীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।

Related Video