DA gap between central & state employees: কেন্দ্রের ডিএ ৬৩ শতাংশ, আর পশ্চিমবঙ্গে ৩৮ শতাংশ। মহার্ঘ ভাতার এই ২৫ শতাংশ ফারাকে বেতন ও পেনশনে বড় প্রভাব পড়ছে রাজ্য কর্মচারীদের। ব্যবধান কবে মিটবে, জানুন বিস্তারিত।
সর্বশেষ ৩ শতাংশ বৃদ্ধির পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ শতাংশে। নতুন এই হার কার্যকর হয়েছে ১ জুলাই, ২০২৬ থেকে। তারপর থেকেই শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার ফারাক কত? কবে সেই ফারাক মিটবে?
210
রাজ্যের কর্মচারীরা পাচ্ছেন ৩৮ শতাংশ
কেন্দ্রের এই বৃদ্ধির পর নজর পশ্চিমবঙ্গের দিকে। রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে মোট ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন।
310
ফারাক এখন ২৫ শতাংশ
কেন্দ্র ও রাজ্যের ডিএ-র মধ্যে ব্যবধান এখন ২৫ শতাংশ। এই বিশাল পার্থক্য নিয়েই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী মহলে।
রাজ্য সরকার আগে দিচ্ছিল ১৮ শতাংশ ডিএ। পরে তা আরও ২০ শতাংশ বাড়িয়ে ৩৮ শতাংশে নিয়ে যাওয়া হয়। তবে তারপরেও কেন্দ্রের সঙ্গে ফারাক মেটেনি।
510
হাতে আসা বেতনে বড় প্রভাব
ডিএ-র এই ২৫ শতাংশ পার্থক্যের কারণে সমপদমর্যাদার কেন্দ্রীয় কর্মচারীর তুলনায় রাজ্য কর্মচারীদের মাসিক টেক-হোম স্যালারি অনেকটাই কম হচ্ছে।
610
পেনশনভোগীরাও বঞ্চিত
এই ফারাক শুধু কর্মরতদের নয়, অবসরপ্রাপ্তদেরও চিন্তার কারণ। রাজ্য সরকারি পেনশনভোগীদের মাসিক পেনশনের ওপরেও এর সমান প্রভাব পড়ছে।
710
ষষ্ঠ বনাম সপ্তম পে কমিশন
কেন্দ্রীয় কর্মচারীরা ডিএ পান সপ্তম বেতন কমিশনের কাঠামোয়। অন্যদিকে রাজ্য কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের (ROPA 2019) ভিত্তিতেই ডিএ পাচ্ছেন।
810
বছরে দু'বার সংশোধন কেন্দ্রে
কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI)-এর ওপর ভিত্তি করে প্রতি বছর জানুয়ারি ও জুলাই, দু'বার ডিএ সংশোধন করে। রাজ্যের ডিএ ঘোষণার নিয়ম এর থেকে আলাদা।
910
দীর্ঘদিনের ক্ষোভ
ডিএ-র এই বিশাল পার্থক্য নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির মধ্যে অসন্তোষ দীর্ঘদিনের। বকেয়া ডিএ-র দাবিতে সরব হয়েছেন তাঁরা।
1010
আদালতে লড়াই, রাস্তায় আন্দোলন
বকেয়া ডিএ-র দাবিতে একদিকে আদালতে চলছে আইনি লড়াই, অন্যদিকে যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনও অব্যাহত। এখন দেখার, এই ২৫ শতাংশের ফারাক কবে এবং কীভাবে কমে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.