Suvendu Adhikari : দীপাবলির উপহারে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কারা পাবেন জানুন

Suvendu Adhikari : দীপাবলির উপহারে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কারা পাবেন জানুন

Published : Nov 03, 2026, 04:22 PM IST

Suvendu Adhikari: শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিলে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির ডাকে দেশজুড়ে প্রায় ১৩৪টি জায়গায় মহামিছিলের আয়োজন করা হয়েছে।

Suvendu Adhikari: শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিলে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির ডাকে দেশজুড়ে প্রায় ১৩৪টি জায়গায় মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির মিছিলে অন্তত ২৫ হাজার মানুষের জমায়েত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়ন ও চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বন্ধ চা বাগানের ১৯ হাজার শ্রমিককে দীপাবলির উপহার হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা এবং ৫০ কেজি চাল দেওয়া হবে। উত্তরকন্যা থেকে এই কর্মসূচির সূচনা করবেন তিনি। উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে শুভেন্দু জানান, প্রতিমাসে অন্তত দু'বার উত্তরবঙ্গে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ১৮ নভেম্বর আলিপুরদুয়ারের কুমারগ্রামে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে এবং ২৪ নভেম্বর কোচবিহারে রাস উৎসবের উদ্বোধনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 

03:25Suvendu Adhikari : দীপাবলির উপহারে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কারা পাবেন জানুন
05:24Suvendu on Mamata: 'পুরভোটে নিজের ওয়ার্ডে আগে জিতে দেখান', মমতাকে শুভেন্দুর খোলা চ্যালেঞ্জ!
04:37Dilip Ghosh : "মমতার এখানেই পা রাখার জায়গা নেই, দিল্লিতে কে পুছবে?" বিস্ফোরক দিলীপ ঘোষ
03:50Malda Kali Puja : মালদায় বাজি বাজারের উদ্বোধন, প্রশাসনিক নির্দেশ মেনে গ্রিন বাজির আয়োজন
20:24কোটিপতি হতে গেলে এই ধাক্কা সামলানোর দম থাকতে হবে! বিনিয়োগে বসতে লক্ষ্মী
04:12Shamik Bhattacharya : মমতা বন্দ্যোপাধ্যায়ের SIR এর বক্তব্যে কড়া প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের
03:01Sandeshkhali News : সন্দেশখালিতে নাটকীয় কায়দায় গরু পাচার রুখল পুলিশ, ধৃত ২
06:41Ganatantra Bachao Rally: আরশোলা তাড়াও মমতা-সিপিএম হঠাও... স্লোগান বিজেপির। শহরের বুকে গেরুয়া গর্জন
03:36টুলু মণ্ডলের DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রবিউল ইসলাম
Read more