
টুলু মণ্ডলের DCR জালিয়াতি-কাণ্ডে গ্রেফতার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী রবিউল ইসলাম
Birbhum News : পাথর মাফিয়া টুলু মণ্ডলের ঘটনায় এবার পুলিশের কব্জায় প্রাক্তন সহকারী ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রবিউল ইসলাম। রবিবার রাতে কলকাতার বেহালা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
Birbhum News : পাথর মাফিয়া টুলু মণ্ডলের ঘটনায় এবার পুলিশের কব্জায় প্রাক্তন সহকারী ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক রবিউল ইসলাম। রবিবার রাতে কলকাতার বেহালা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। সোমবার তাকে সিউড়ি আদালতে পেশ করলে তাকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। ২০২৩ সাল থেকে ২০২৫ পর্যন্ত সিউড়ি সদর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক হিসেবে কাজ করেন। ২০২৩ সালে অবসর নিলেও,তৎকালীন সরকার তাকে পুর্ননিয়োগ করে,সে সময় থেকেই টুলু মণ্ডলের সাথে পাথর পাচারের ঘটনার বাড়বাড়ন্ত হয়ে ওঠে।