Suvendu Adhikari : দীপাবলির উপহারে ৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, কারা পাবেন জানুন

Suvendu Adhikari: শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিলে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির ডাকে দেশজুড়ে প্রায় ১৩৪টি জায়গায় মহামিছিলের আয়োজন করা হয়েছে।

Share this Video

Suvendu Adhikari: শিলিগুড়িতে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিলে যোগ দিতে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিজেপির ডাকে দেশজুড়ে প্রায় ১৩৪টি জায়গায় মহামিছিলের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ির মিছিলে অন্তত ২৫ হাজার মানুষের জমায়েত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গের উন্নয়ন ও চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বন্ধ চা বাগানের ১৯ হাজার শ্রমিককে দীপাবলির উপহার হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ হাজার টাকা এবং ৫০ কেজি চাল দেওয়া হবে। উত্তরকন্যা থেকে এই কর্মসূচির সূচনা করবেন তিনি। উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে শুভেন্দু জানান, প্রতিমাসে অন্তত দু'বার উত্তরবঙ্গে আসার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ১৮ নভেম্বর আলিপুরদুয়ারের কুমারগ্রামে জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে এবং ২৪ নভেম্বর কোচবিহারে রাস উৎসবের উদ্বোধনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। 

Related Video