Chorbagan Incident: ঠাকুর দেখতে কলকাতায় গিয়ে এমন পরিণতি! টগর ও সন্দীপের মৃত্যুতে শোকস্তব্ধ বীরপুর

Chorbagan Incident: ঠাকুর দেখতে কলকাতায় গিয়ে এমন পরিণতি! টগর ও সন্দীপের মৃত্যুতে শোকস্তব্ধ বীরপুর

Published : Oct 19, 2026, 07:16 PM IST

Chorbagan Incident: কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের রায়নার বীরপুর গ্রামের একই পরিবারের মা ও ছেলে। এই মর্মান্তিক ঘটনা পরিবারে নিয়ে এসেছে গভীর শোকের ছায়া।

Chorbagan Incident: কলকাতার চোরবাগানে দুর্গাপুজোর মণ্ডপ দেখতে গিয়েছিলেন টগর বেজ ও তাঁর ছেলে সন্দীপ বেজ। সেখানেই পদপিষ্টের ঘটনায় তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় মোট ১৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

রবিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে বীরপুর গ্রামে পৌঁছন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, রায়নার বিধায়ক সুভাষ পাত্র এবং প্রশাসনের আধিকারিকরা। শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। দুর্ঘটনার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজনীয়তার কথাও জানান প্রতিমন্ত্রী।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী মঙ্গলবার বীরপুরে এসে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে প্রতিমন্ত্রী ও বিধায়ক জানিয়েছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী ঘটেছিল? কীভাবে ঠাকুর দেখতে গিয়ে প্রাণ হারালেন মা ও ছেলে? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ প্রতিবেদন।

05:10Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডার? হিঙ্গলগঞ্জে ঝাঁঝিয়ে উঠে কী বললেন শুভেন্দু?
08:18রাস্তা আটকে অভিষেকের জন্মদিন পালন করে গ্রেফতার, কী সাফাই আইনজীবীদের?
05:11CM Suvendu Adhikari: ইছামতির ওপারে কী দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? বাইনোকুলারে নজর রাখতেই সামনে এল চাঞ্চল্যকর দাবি!
17:56Kali Puja 2026: দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠে ভক্তদের ঢল, কালী মায়ের আরাধনায় ভক্তরা
10:15Kali Puja 2026: ক্ষমতা যেতেই চেনা ভিড় হাওয়া, একাই কোনওরকমে বাড়িতে কালীপুজো মমতার, ভাইপোও কোণঠাসা!
07:30Suvendu Adhikari: 'কাটমানি চিরকালে মুছে দেব', কালীপুজোয় বড় বার্তায় শুভেন্দু
06:03Tarapith Kali Puja 2026: কালীপুজোয় ভিড় ম্যানেজে বড় ব্যবস্থা তারাপীঠে, ভক্তদের ঢল, বিশেষ ঘোষণা কর্তৃপক্ষের
04:25Shankar Ghosh: বিকট আওয়াজের বাইকে এবার কোপ! রোড রোলারে পিষে দিলেন মন্ত্রী
09:26CM Suvendu Celebrates Kali Puja With BSF Personnel: অনুপ্রবেশ রুখতে BSF-কে কড়া বার্তা শুভেন্দুর! সীমান্ত সুরক্ষায় বড় ঘোষণা
07:34Nazia on Abhishek: অভিষেক কাণ্ডে পিসি-ভাইপোকে একযোগে আক্রমণ নাজিয়ার, দেখুন কী বলছেন
Read more