Crime News: বাদুড়িয়ায় হাড়হিম কাণ্ড! সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল, পরকীয়ার মাশুল দিলেন স্বামী? দেখুন

Crime News: বাদুড়িয়ায় হাড়হিম কাণ্ড! সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল, পরকীয়ার মাশুল দিলেন স্বামী? দেখুন

Published : Feb 14, 2026, 09:19 PM IST

Crime News: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল বাদুড়িয়ার পাপিলার এই হত্যাকাণ্ড! ছাত্রের মায়ের সঙ্গে অবৈধ প্রেম, আর সেই পথের কাঁটা সরাতেই স্বামী নাসির আলীকে সুপারি কিলার দিয়ে খুনের অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। কীভাবে দেহ টুকরো করে খালে ফেলা হলো?

Crime News: পরকীয়ার পথের কাঁটা সরাতে নৃশংস খুন বাদুড়িয়ায়: দেহ টুকরো করে খালে ভাসাল ঘাতকরা

বাদুড়িয়া: সিনেমার চিত্রনাট্যকেও হার মানাল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার এক নৃশংস হত্যাকাণ্ড। অবৈধ সম্পর্কের জেরে বছর ৩৭-এর নাসির আলীকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে খালে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এই হাড়হিম করা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া থানার পাপিলা এলাকায়।

তদন্তে জানা গেছে, গত দেড় বছর ধরে নাসিরের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অভিযুক্ত রিজওয়ান হাসান মন্ডল। রিজওয়ান নাসিরের ছেলেকে বাড়িতে পড়াতে আসতেন। সেখান থেকেই সম্পর্কের গভীরতা বাড়ে। বিষয়টি জানতে পেরে নাসির আলী বাধা দেন এবং রিজওয়ানকে তাঁদের বাড়িতে আসতে বারণ করে দেন।

অভিযোগ, পরকীয়ার পথে বাধা হওয়া স্বামীকে সরিয়ে দিতেই খুনের ছক কষে রিজওয়ান। মোটা অংকের টাকা দিয়ে ভাড়া করা হয় সুপারি কিলার। সুযোগ বুঝে নাসিরকে নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা। তথ্যপ্রমাণ লোপাট করতে তাঁর দেহ টুকরো টুকরো করে স্থানীয় একটি খালে ফেলে দেওয়া হয়।

 নাসির আলী নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে বাদুড়িয়া থানার পুলিশ। একে একে সামনে আসতে থাকে পরকীয়া ও খুনের চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ ইতিমধ্য়েই মূল অভিযুক্ত রিজওয়ান হাসান মন্ডলকে গ্রেফতার করেছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

05:39CM Suvendu on Bangladesh: ওপার বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু! এবার কী পদক্ষেপ?
04:46রেখা পাত্র শরীরে বিষক্রিয়া! কেমন আছেন জানালেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
13:48Farmers Compensation: আকভানে ফসলের ক্ষতি? সবজি ও ধান চাষিদের জন্য বড় সুখবর! কত টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন শুভেন্দু?
06:39West Bengal Awas Yojana: আবাস যোজনায় বড় সুখবর! এগরায় ৪৩৪ পরিবার পাচ্ছে পাকা বাড়ি তৈরির অনুমোদন
05:02রেখা পাত্রের অসুস্থতা এবং বিষক্রিয়ার জল্পনা নিয়ে ঠিক কী বললেন কুণাল ঘোষ? দেখুন
04:01Samik Bhattacharya On Bangladesh Violence: ফের অগ্নিগর্ভ বাংলাদেশ! আক্রান্ত হিন্দুরা, বিস্ফোরক কথা বললেন শমীক
05:48Dilip Ghosh: বৃষ্টিতে ফসল নষ্ট, বাড়ছে দাম! সব্জির বদলে হঠাৎ কী খাওয়ার পরামর্শ দিলেন মন্ত্রী দিলীপ?
05:45Arjun Singh: ওকে তুলে নিয়ে গ্রেফতার করুক, অভিষেককে নিয়ে আক্রমণ অর্জুন সিংয়ের
04:56CM Suvendu Visits Boro Shyama Mata Temple: বড় শ্যামা মাতা মন্দিরে মুখ্যমন্ত্রী! নদীয়ায় পুজো দিতে হাজির শুভেন্দু অধিকারী
03:23Rekha Patra Health Update: কেমন আছেন ভেন্টিলেশনে থাকা রেখা পাত্র! বড় আপডেট দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত
Read more