অনুব্রত মণ্ডলের পরিচারক এখন বোলপুরের কাউন্সিলর, তাঁর অ্যাকাউন্ট থেকেও কোটি কোটি টাকার লেনদেন!

Published : Oct 13, 2022, 12:39 AM IST
অনুব্রত মণ্ডলের পরিচারক এখন বোলপুরের কাউন্সিলর, তাঁর অ্যাকাউন্ট থেকেও কোটি কোটি টাকার লেনদেন!

সংক্ষিপ্ত

বিশ্বজ্যোতিই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে জানিয়েছেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তাঁর নামে নথিভুক্ত থাকলেও, সেটি নিয়ন্ত্রণ করতেন অনুব্রত মণ্ডল আর সায়গল হোসেন। 

অনুব্রত মণ্ডলের বাড়িতে বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় কাজ করতেন পরিচারক হিসাবে। এখন তিনি হয়েছেন বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই বিশ্বজ্যোতি, ওরফে মুনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। আদালতে গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর বিরুদ্ধে দেওয়া চার্জশিটে এমনটাই দাবি করেছে সিবিআই।

২০১১ সালে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পরিচারক হিসাবে কাজ যোগ দেন বিশ্বজ্যোতি। যোগ দেওয়ার সময়ে তাঁর বেতন ছিল মাসে মাত্র ৫ হাজার টাকা। সেই বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর পরে কী ভাবে প্রায় ৪৬ লক্ষ টাকা নগদ জমা পড়ল, তা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই দাবি করেছে যে, বিশ্বজ্যোতির অ্যাকাউন্ট থেকে যত টাকাপয়সা লেনদেন করা হয়েছে, সবই অনুব্রত কিংবা তাঁর দেহরক্ষী সায়গল হোসেনের নির্দেশে।

গ্রেফতারের ৫৭ দিনের মাথায় গত ৭ অক্টোবর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা করেছে গোয়েন্দা সংস্থা সিবিআই। চার্জশিটে সিবিআই দাবি করেছে, অনুব্রতর পরিবারের কাছ থেকে বর্তমানে বেতন হিসাবে মাসে ২০ হাজার টাকা করে পান বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া তাঁর আয়ের অন্য কোনও উৎস নেই। তা সত্ত্বেও তদন্তে দেখা গিয়েছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোলপুর শাখায় বিশ্বজ্যোতির নামে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাতে সব মিলিয়ে ৫১ বারে মোট ৪৫ লক্ষ ৭৩ হাজার ৬০৪ টাকা নগদ জমা করা হয়েছে। ৮ বার অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে জমা করা হয়েছে মোট ৬২ লক্ষ ৭৭ হাজার ৩৪৫ টাকা।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, বিশ্বজ্যোতিই বলেছেন যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টটি তাঁর নামে নথিভুক্ত থাকলেও, সেটি নিয়ন্ত্রণ করতেন অনুব্রত মণ্ডল আর সায়গল হোসেন। তৃণমূল নেতার নির্দেশেই তিনি সমস্ত ভাউচার ও চেকে সই করতেন। অনুব্রত ছাড়াও সায়গল নিজেও নাকি বিশ্বজ্যোতিকে কখনও কখনও  টাকা তোলার স্লিপে সই করার নির্দেশ দিতেন। 

আরও পড়ুন-
বান্ধবীর বাড়ির পেছন থেকেই উদ্ধার অয়ন মণ্ডলের মানিব্যাগ, এখনও নাগালের বাইরে নিহতের মোবাইল ফোন
দীপাবলিতে রেলকর্মীদের সোনায় সোহাগা! ৭৮ দিনের বোনাস গোষণা করল কেন্দ্র সরকার
নোটবন্দি কি প্রত্যেক ভারতীয়ের পক্ষে মঙ্গলকর? মোদী সরকারের সিদ্ধান্তে ফের নজরদারি সুপ্রিম কোর্টেরআপনার আধার কার্ড কি ১০ বছর পুরনো? তাহলে অবশ্যই জেনে নিন আপডেট করার নিয়ম ও প্রক্রিয়া

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ইচ্ছে মত চেন টেনে ট্রেন থামালেই বিপদ! কড়়া ব্যবস্থা নিতে চলেছে পূর্ব রেল
আজ দুপুর ২টো সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দায়ের করা SIR মামলার শুনানি