Weather Update: ঘূর্ণিঝড় অ্যাকভান দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি। সপ্তাহান্তে সাত জেলায় পূর্বাভাস হাওয়া অফিসের। রবিবার থেকে কমবে বৃষ্টি, তার পর কি ফিরবে শীত?
দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় আকভান, তবু বৃষ্টি থেকে রেহাই নেই
শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে আকভান ল্যান্ডফলের পরই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবু তার অবশিষ্টাংশের প্রভাব থেকে রেহাই নেই বঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলছে। কিছুটা প্রভাব পড়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
210
ওড়িশায় ল্যান্ডফলের পর শক্তি হারাল অ্যাকভান
শুক্রবার সকালে তীব্র ঘূর্ণিঝড় অ্যাকভান ওড়িশা উপকূলে গোপালপুরের কাছে আছড়ে পড়ে। ভারতীয় মৌসম ভবনের (IMD) শুক্রবার রাত ১১.৩০টার আপডেট অনুযায়ী, সেটি মধ্য ওড়িশার উপর নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।
310
সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস
শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা।
শনিবার সকাল থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও আকাশ মেঘলা। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে অন্তত তিন দিন। তার পর আবহাওয়া ক্রমশ শুকনো হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৬ শতাংশ।
510
দক্ষিণের বেশির ভাগ জেলায় হলুদ সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। শনিবার কলকাতা ও হাওড়ায় আলাদা কোনও সতর্কতা নেই। দক্ষিণের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
610
মুর্শিদাবাদের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা
শনিবার মুর্শিদাবাদের কিছু জায়গায় ভারী বর্ষণ হতে পারে। রবিবার থেকে কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই।
710
উত্তরবঙ্গে মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি
দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় আকাশ মেঘলা থাকবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ ছাড়া আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের প্রভাব উত্তরবঙ্গে খুব বেশি পড়েনি।
810
সমুদ্রে ঝোড়ো হাওয়া, মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা
নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। শনিবার সকাল পর্যন্ত তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
910
রবিবার থেকে কমবে বৃষ্টি, সোমবার থেকে বদলাবে আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে রাজ্যে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পঙের মতো জেলায় আবহাওয়া শুকনো হতে শুরু করবে।
1010
তাপমাত্রা নামবে, ফিরতে পারে শীত
বৃষ্টির জেরে একলাফে অনেকটা নেমেছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শনিবার সকালে তা ছিল ২১.৪ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বোচ্চ ছিল ২২.৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৭.২ ডিগ্রি কম। নিম্নচাপের রেশ কাটলে আগামী চার দিন তাপমাত্রা প্রায় একই থাকবে, তার পরের তিন দিনে পারদ দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে। উত্তুরে হাওয়ার প্রভাবে শীত পড়ার সম্ভাবনাও রয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.