রাজ্য সরকারী কর্মীদের জন্য দারুণ খবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দফতর

Published : Nov 21, 2026, 09:39 AM IST

অর্থ দফতরের অনুমোদনক্রমে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের দৈনিক এবং মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। তাঁদের দৈনিক ভাতা ৭৫৮ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা এবং মাসিক ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।

PREV
15

বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসার পর একের পর এক নয়া পদক্ষেপ নিয়েছে। রাজ্যবাসীর জন্য বিভিন্ন ভাতা চালু করেছে যেমন সরকার। তেমনই আবার রাজ্য সরকারি কর্মীদের প্রায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে।

25

এবার এল আরও এক সুখবর। এবার কর্মীদের ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দফতর। তাঁদের দৈনিক ভাতা বৃদ্ধি হতে চলেছে। এর ফলে আগের থেকে বেশি টাকা পাবেন কর্মীরা।

35

ভাতা বাড়তে চলেছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের। তারা এতদিন দৈনিক ৭৫৮ টাকা করে ভাতা পেতেন। এবার সেই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮২৫ টাকা। প্রতিদিন ৬৭ টাকা বেশি পাবেন তারা। রাজ্য সরকারের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে এই ভাতা বৃদ্ধির কথা জানানো হয়েছে।

45

এরই সঙ্গে মাসিক ভাতাও বাড়ছে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের মাসিক ভাতা ২ হাজার টাকা বাড়ানো হচ্ছে। এর আগে রাজ্য সরকারের তরফে এই টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে।

55

সব মিলিয়ে ভালো সময় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের। বাড়তে চলেছে তাদের ভাতা। এক ধাক্কায় দৈনিক ভাতার পরিমাণ বাড়িয়ে করা হয়েছে ৮২৫। সঙ্গে শীঘ্রই বাড়বে মাসিক ভাতা। জানা গিয়েছে এমনটাই।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories