MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Cyclone Arnab: অর্ণবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা, বাংলায় চারদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Cyclone Arnab: অর্ণবের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা, বাংলায় চারদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Cyclone Arnab News: ঘূর্ণিঝড় অর্ণবের জেরে সাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার প্রভাবে আগামী চারদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় পড়বে এর প্রভাব? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 23 2026, 10:46 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারী বৃ ষ্টির পূর্বাভাস
Image Credit : gemini

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারী বৃ-ষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতর ও ভারতীয় মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আরও শক্তি বাড়িয়েছে। এবার সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা। সম্ভাবনা রয়েছে ক্যাটেগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও।ঘূর্ণিঝড় 'অর্ণব’-এর নাম দিয়েছে বাংলাদেশ। 'অর্ণব’ শব্দের অর্থ হল - সমুদ্র বা সাগর। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে তাণ্ডবের আশঙ্কা তিন রাজ্যে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে প্রবল ঝড়ের পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে কড়া সতর্কতা। ২৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে ২৫ সেপ্টেম্বর, শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
অর্ণবের ল্যান্ডফল কখন কোথায় হবে?
Image Credit : gemini

অর্ণবের ল্যান্ডফল কখন কোথায় হবে?

২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৫টার মধ্যে যেকোনও সময়ে স্থলভাগে প্রবেশের সম্ভাবনা। সম্ভাব্য ল্যান্ডফল এলাকা: ওড়িশার গোপালপুর থেকে অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূল। হাওয়া অফিস সূত্রে খবর, ২৩ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৫টার মধ্যে যেকোনও সময়ে গোপালপুর ও কলিঙ্গপত্তনমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে এই সিস্টেম। ল্যান্ডফলের সময় ঝড়ের দাপট আরও বাড়ার আশঙ্কা।

Related Articles

Related image1
Annapurna Bhandar: উৎসবের মরশুমে আর মিলবে না জোড়া ভাতার টাকা! অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা সরকারের
Related image2
Yuva Shakti Scheme: দুর্গাপুজোর সময়েই মিলবে যুবশক্তি ভাতার টাকা? পোর্টাল চালু নিয়ে রইল বিরাট আপডেট
37
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে সিস্টেম
Image Credit : Getty

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে সিস্টেম

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘনীভূত নিম্নচাপ। সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে সিস্টেমটি। বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এর অবস্থান। সিস্টেমটির অভিমুখ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে। অর্থাৎ ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে এই নিম্নচাপ। সময় যত এগোবে, ততই এর শক্তি বাড়ার সম্ভাবনা রয়েছে।

47
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কা
Image Credit : Gemini AI

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর আশঙ্কা

বর্তমানে নিম্নচাপের শক্তি বাড়লেও নজর রয়েছে পরবর্তী পরিস্থিতির দিকে। শক্তি আরও বাড়লে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আশঙ্কা রয়েছে, শক্তিশালী হয়ে ক্যাটেগরি-৩ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সিস্টেমটি। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘অর্ণব’। ফলে বঙ্গোপসাগরে এখন মূল নজর এই সিস্টেমের শক্তিবৃদ্ধি এবং গতিপথের দিকে।

57
‘অর্ণব’ নামকরণ করেছে কোন দেশ?
Image Credit : Getty

‘অর্ণব’ নামকরণ করেছে কোন দেশ?

এই ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ। ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হিসেবে এবার সামনে এসেছে এই নামই।

67
তিন রাজ্যে তাণ্ডবের আশঙ্কা
Image Credit : ani

তিন রাজ্যে তাণ্ডবের আশঙ্কা

ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর প্রভাব পড়তে পারে পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল ঝড়ের আশঙ্কা রয়েছে। ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। ফলে উপকূলবর্তী এলাকাগুলিতে তৈরি হতে পারে দুর্যোগপূর্ণ পরিস্থিতি।

77
অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা
Image Credit : Asianet News

অন্ধ্রপ্রদেশে প্রবল দুর্যোগের আশঙ্কা

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথের অন্যতম প্রভাব পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া থেকে প্রবল ঝড় হতে পারে। এর সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সমুদ্রও উত্তাল হয়ে উঠতে পারে। অন্ধ্রের পাশাপাশি ওড়িশা উপকূলেও দুর্যোগের আশঙ্কা। প্রবল ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। ইতিমধ্যেই সমুদ্রের পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি হয়েছে। আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
আজকের আবহাওয়া
বাংলা খবর
দেশের খবর
ঘূর্ণিঝড় অর্ণব
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Anubrata Mondal : মেজাজ হারালেন অনুব্রত, কেষ্টর মুখে কষ্টের কথা
Recommended image2
Now Playing
Mamata Banerjee Detained In Delhi: ধর্না থেকে প্রিজন ভ্যান, তারপর থানা! ছাড়া পেয়েই দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব মমতা
Recommended image3
Now Playing
'পুলিশের গায়ে হাত দিলে তার অবস্থা সবচেয়ে খারাপ হবে', চরম কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image4
Now Playing
Italy Waterspouts : জলস্তম্ভের তাণ্ডবে নিমেছে ছারখার শহর, Waterspouts যেন আলাদীনের আশ্চর্য প্রদীপের দৈত্য!
Recommended image5
Now Playing
Durga Puja 2026: ১২,৪০০ নতুন পুজোকে অনুমোদন! ইডেনের মেগা শো থেকে আরও কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
Related Stories
Recommended image1
Annapurna Bhandar: উৎসবের মরশুমে আর মিলবে না জোড়া ভাতার টাকা! অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা সরকারের
Recommended image2
Yuva Shakti Scheme: দুর্গাপুজোর সময়েই মিলবে যুবশক্তি ভাতার টাকা? পোর্টাল চালু নিয়ে রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved