MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • DA Case: ঘুরে যেতে পারে সরকারি কর্মীদের ভাগ্য! কলকাতা হাইকোর্ট নতুন মামলা দায়ের

DA Case: ঘুরে যেতে পারে সরকারি কর্মীদের ভাগ্য! কলকাতা হাইকোর্ট নতুন মামলা দায়ের

News Da Case: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার দাবিতে আরও একটি মামলা দায়ের। এবার মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে। শুনানি হতে পারে আগামী ৬ এপ্রিল। ঘুরতে পারে সরকারি কর্মীদের ভাগ্য। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Mar 21 2026, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বকেয়া DA নিয়ে মামলা
Image Credit : stockPhoto

বকেয়া DA নিয়ে মামলা

রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের বকেয়া নিয়ে আবারও মামলা, আইনি লড়াই। এবার অবশ্য আর সুপ্রিম কোর্টে নয়। মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।

210
পিটিশন দায়ের
Image Credit : Asianet News

পিটিশন দায়ের

বকেয়া পাওনা আর নতুন পে কমিশনের অসঙ্গতিকে হাতিয়ার করেই সম্প্রতি একটি পিটিশন দায়ের করা হয়েছে। এই কড়়া পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্যের সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরামের পক্ষ থেকে। সরকারি কর্মীদের একাংশের মতে এই মামলাটির শুনানি কলকাতা হাইকোর্টে হতে পারে আগামী ৬ এপ্রিল।

Related Articles

Related image1
DA HIKE: সরকারি কর্মীদের জন্য সুখবর! DA বেড়ে হতে পারে ৬০%, মহার্ঘ ভাতার কতটা প্রভাব পড়বে বেতনে
Related image2
DA মেটানো নিয়ে রাজ্যের সূক্ষ্ম গাণিতিক কৌশল! সাপও মরবে, লাঠিও ভাঙবে না
310
আবেদনে বলা হয়েছে
Image Credit : stockPhoto

আবেদনে বলা হয়েছে

মহার্ঘ ভাতা কোনও দয়ার দান নয়, এটি কর্মীদের একটি প্রতিষ্ঠিত আইনি অধিকার। পূর্ববর্তী একাধিক রায়ের কথা উল্লেখ করা হয়েছে আবেদন। পাশাপাশি সংশ্লিষ্ট রায়- যেগুলি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে সেগুলিও স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাতেই সরকারি কর্মীরা আশার আলো দেখছেন রায় তাদের পক্ষেই যাবে।

410
মামলায় যুক্ত
Image Credit : stockPhoto

মামলায় যুক্ত

সরকারি কর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যের সকল সরকারি কর্মীদের। স্কুল শিক্ষক-শিক্ষিকা ও ডিএ পাওয়ার যোগ্য এমন প্রতিটি মানুষ সরাসরি আর্থিক ভাবে উপকৃত হবেন।

510
মামলায় গুরুত্বপূর্ণ ২টি বিষয়
Image Credit : stockPhoto

মামলায় গুরুত্বপূর্ণ ২টি বিষয়

এই মামলায় দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

  • প্রথমটি হল, ২০১৬ সালের জানুয়ারি থেকে শুরু করে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ৪৮ মাসের মহার্ঘ ভাতার করোনও হিসেব দেয়নি সরকার।
  • দ্বিতীয়টি হল, রোপা ২০১৯ (ROPA 2019) কার্যকর হওয়ার পরে সেখানে মহার্ঘ ভাতার কোনও উল্লেখই রাখা হয়নি।

মামলাকারীদের দাবি বর্তমান DAকে অবশ্যই নতুন পে কমিশনের অন্তর্ভুক্ত করতে হবে।

610
নতুন মামলার কারণ
Image Credit : stockPhoto

নতুন মামলার কারণ

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে একটি মামলা চলছে। তারমধ্যে নতুন মামলা কোন? তাই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। মামলাকারীদের আইনজীবী জানিয়েছেন, যেহেতু নির্দিষ্ট ৪৮ মাসের বকেয়ার কোনও সুরাহা করা হয়নি, তাই ইউনিটি ফোরামের দাবিটি আইনিভাবে সম্পূর্ণ বৈধ। সুপ্রিম কোর্টের মূল মামলার সঙ্গে এই মামলার সরাসরি কোনও সংঘাত নেই বলেও দাবি করা হয়েছে।

710
DA দেওয়ার দাবি
Image Credit : Facebook

DA দেওয়ার দাবি

নতুন এই পিটিশনে সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক বা AICPI অনুযায়ী ডিএ প্রদানের দাবি তোলা হয়েছে। এই সূচকটি সমগ্র দেশের জন্য অভিন্ন। তাই বিভিন্ন রাজ্যে মহার্ঘ ভাতা বিভিন্ন হওয়ার কোনও সম্ভাবনাই নেই।

810
পুরনো রায় যুক্ত
Image Credit : Asianet News

পুরনো রায় যুক্ত

এই মামলায় ডিভিশন বেঞ্চের দেওয়া পূর্বের নির্দেশনামাও যুক্ত করা হয়েছে। নতুন পিটিশন দেওয়া হলেও পূর্বের রায়ের কপি উল্লেখ করা আছে। মামলাকারীদের পক্ষ থেকে ৬ এপ্রিল শুনানির দিন চাওয়া হয়েছে।

910
মহার্ঘ ভাতার লড়ই
Image Credit : Asianet News

মহার্ঘ ভাতার লড়ই

এই মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি রায় দেয় তার ওপর নির্ভর করছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার গতিপ্রকৃতি। যদি সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথাই বলেছে।

1010
DA বিজ্ঞপ্তি
Image Credit : Twitter

DA বিজ্ঞপ্তি

মমতা বন্দ্যোপাধ্যয়ের ঘোষণা পরই নবান্ন থেকে DA বা মহার্ঘ ভাতা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কিন্তু নবান্নের এই বিজ্ঞপ্তি নিয়ে সরকারি কর্মীদের মধ্যে রীতিমত অসন্তোষ তৈরি হয়েছে। কারণ এই বিজ্ঞপ্তির জেরে একাংশ ডিএর টাকা পেলেও তা তুলতেই পারবেন না।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
CRPF: ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-ভিনরাজ্যের পুলিশ, শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর কমিশন
Recommended image2
Weather: তাহলে কী ফিরে আসছে তুষার যুগ? মার্চ মাসে কনকনে ঠান্ডা আর ঝড়বৃষ্টির পূর্বভাস
Recommended image3
West Bengal Sir: বাংলায় ভোটার তালিকা সংশোধনে আপিল ট্রাইব্যুনাল গঠন, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের
Recommended image4
Eid Ul Fitr 2026: ইদের সকালে নামাজ পাঠের জন্য বন্ধ রেড রোড, কোন পথে পৌঁছবেন গন্তব্যে?
Recommended image5
Ajker Bangla News Live: DA Case - ঘুরে যেতে পারে সরকারি কর্মীদের ভাগ্য! কলকাতা হাইকোর্ট নতুন মামলা দায়ের
Related Stories
Recommended image1
DA HIKE: সরকারি কর্মীদের জন্য সুখবর! DA বেড়ে হতে পারে ৬০%, মহার্ঘ ভাতার কতটা প্রভাব পড়বে বেতনে
Recommended image2
DA মেটানো নিয়ে রাজ্যের সূক্ষ্ম গাণিতিক কৌশল! সাপও মরবে, লাঠিও ভাঙবে না
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved