DA HIKE: আজ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারীরা চূড়ান্ত করতে পারেন রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার বিষয়টি।
আজ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক। সেখানেই রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে। তেমনই আশায় রয়েছেন সরকারি কর্মীরা।
210
শুভেন্দুর ঘোষণা
গত মন্ত্রিসভার বৈঠকের পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সোমবার অর্থাৎ আজ, ১৮ মে মন্ত্রিসভার বৈঠক বসছে। সেখানেই ডিএ-এর বিষয় নিয়ে আলোচনা হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পর থেকেই আশায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মীরা।
310
ডিএ-এর দাবি
ইতিমধ্যেই বকেয়া ডিএ-এর দাবিতে বেঙ্গল টিচার্স অ্য়ান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন -এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি ইমেল করা হয়েছে। শএখানেই বলা হয়েছে বর্তমান শিক্ষক-শিক্ষাকর্মীরা ১৮ শতাংশহারে ডিএ পান। তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ৪২% কম ডিএ পান বলেও উল্লেখ করেছেন।
সংগঠনের পক্ষ থেকে বিজেপি সরকারেরকাছে কমপক্ষে ১২% DA-র দাবি জানান হয়েছে। সরকারি কর্মীদের ১২% DA বৃদ্ধি করলে তাদের ডিএ হবে ৩০%। তারপরেও তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে ১২% পিছিয়ে থাকবেন।
510
সরকারি কর্মীদের দাবি
সরকারি কর্মীদের দীর্ঘ দিনের দাবি কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে সমহারে ডিএ। আর সেই কারণেই তারা আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলনও করেছেন। রাজ্যের বিরোধী নেতা থাকার সময় সরকারি কর্মীদের ডিএ আন্দোলনের মঞ্চেও উপস্থিত ছিলেন। তাই সরকার বদল হওয়ার পর থেকেই সরকারি কর্মীদের ডিএ নিয়ে আশা বাড়ছে।
610
সুপ্রিম কোর্টে মামলা
রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে রয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ডিএ নিয়ে টালবাহানা করেছিল। তবে বর্তমান রাজ্য সরকার সুপ্রিম কোর্টে সময় চেয়েছে। চলতি মাসের শেষেই এই মামলার শুনানি হতে পারে বলেও সূত্রের খবর।
710
মমতার ঘোষণার পরেও ডিএ নেই
রাজ্য সরকারি কর্মীদের অভিযোগ, চলতি বছর অন্তর্বর্তী বাজেটেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৪% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু শেষ তারিখ পেরিয়ে গেলেও সেই ডিএ তারা পাননি। তাই শুভেন্দু অধিকারীর নতুন মন্ত্রিসভার দিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।
810
আশায় সরকারি কর্মীরা
সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর কি ডিএ সংক্রান্ত কোনও সিদ্ধান্তের কথা জানানো হবে, সে দিকে নজর গোটা রাজ্যের সরকারি কর্মীদের।
910
বিজেপির প্রতিশ্রুতি
নির্বাচনের আগেই বিজেপি ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল। যা নিয়ে দীর্ঘ দিন দাবি ছিল সরকারি কর্মীদের। এবার সেই আশাও পুরণ হবে বলে দাবি সরকারি কর্মীদের।
1010
সোমবারই বড় সিদ্ধান্ত
শুভেন্দু অধিকারীর সরকার সোমবারই রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বা সপ্তম বেতন কমিশন নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নিতে পারে বলেও আশা করেছেন রাজ্যের সরকারি কর্মীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.