MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • ফিটমেন্ট ফ্যাক্টরের খেলা! ৭ম বেতন কমিশন এলে সরকারি কর্মীদের মূল বেতন ও DA-তে টাকার বৃষ্টি

ফিটমেন্ট ফ্যাক্টরের খেলা! ৭ম বেতন কমিশন এলে সরকারি কর্মীদের মূল বেতন ও DA-তে টাকার বৃষ্টি

7th pay commission: সপ্তম বেতন কমিশন চালু হলে রাজ্য সরকারি কর্মীদের বেতন আর মহার্ঘ ভাতা বা DA ঠিক কতটা বাড়বে তাই নিয়ে  জল্পনা শুরু হয়েছে। কারণ বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি।  

3 Min read
Author : Saborni Mitra
| Updated : May 17 2026, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
বিজেপির প্রতিশ্রুতি
Image Credit : Getty

বিজেপির প্রতিশ্রুতি

ক্ষমতায় আসার আগেই বিজেপির নির্বাচনী সভা ও সংকল্পপত্রে সপ্তম বেতন কমিশনের ঘোষণা ছিল। বলা হয়েছিল ক্ষমতায় আসার মাত্র ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। পাশাপাশি ডিএ বা মহার্ঘ ভাতা নিয়েও বিজেপি নেতা কর্মীরা প্রতিশ্রুতি দিয়েছিল। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে আন্দোলন মঞ্চেও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211
শুভেন্দু অধিকারীর ঘোষণা
Image Credit : ANI

শুভেন্দু অধিকারীর ঘোষণা

শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরই জানিয়ে দিয়েছিলেন দ্বিতীয় ক্যাবিনেট মিটিং বা পরের ক্যাবিনেট মিটিং-এর সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Related Articles

Related image1
পরিচয় ভাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের ছক? ভবানীপুর পুলিশের তৎপরতায় ধৃত ১
Related image2
মাসে ৩০০০ টাকা! জুনেই চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, অনলাইনে ফর্ম ফিলআপের পদ্ধতি রইল
311
DA-র দাবিতে আন্দোলন
Image Credit : Asianet News

DA-র দাবিতে আন্দোলন

দীর্ঘদিন ধরে না পাওয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে গিয়েছে রাজ্যের সরকারি কর্মীরা। আন্দোলনের নেতৃত্বেরয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শুভেন্দু অধিকারীর প্রতিশ্রুতির পর তাদের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, নতুন সরকারের প্রতিশ্রুতিতে আবারও সরকারি কর্মীরা আশায় আশায় বুধ বাঁধছেন। স্বস্তি পাচ্ছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা।

411
সপ্তম বেতন কমিশন চালু হলে...
Image Credit : Asianet News

সপ্তম বেতন কমিশন চালু হলে...

সপ্তম বেতন কমিশন চালু হলে কতটা উপকৃত হবেন সরকারি কর্মীরা? বেতন বেড়ে কত টাকা হবে? এই প্রশ্নগুলি শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরই উঠতে শুরু করেছে। সরকারি কর্মীদের একাংশের দাবি সপ্তম বেতন কমিশন চালু হলে একধাক্কায় বেতন অনেকটাই বাড়বে।

511
ভাস্কর ঘোষের প্রতিক্রিয়া
Image Credit : AI PHOTO

ভাস্কর ঘোষের প্রতিক্রিয়া

একটি সংবাদ চ্যানেলে এই বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় ভাস্কর ঘোষ জানিয়েছেন, সরকার যদি অ্যাক্ট প্রকাশ করে তাহলে বুঝতে অসুবিধে হবে না, সরকার ঠিক কোন উপায়ে সপ্তম বেতন কমিশন অ্যাপ্লাই করতে চাইছে। তিনি আরও জানিয়েছে সরকার অনেক সময় ক্যাডার বেসিসে বেতন দেয়। তাই সোজাসাপটা হিসেব সম্ভব নয়।

611
প্রাথমিক হিসেবনিকেশ
Image Credit : AI PHOTO

প্রাথমিক হিসেবনিকেশ

রাজ্যের সরকারি কর্মীদের কথায়, 'প্রাথমিকভাবে বলা যেতে পারে, আমাদের এখানে কোনও শিক্ষক ৩৫ হাজার টাকা বেসিক পান, বাইরের রাজ্যে, অসম, বিহার, ঝাড়খণ্ডে, ওড়িশার ক্ষেত্রে বেসিক ৪৪ হাজার টাকা। ৯ হাজার টাকার ফারাক, প্রাথমিকের শিক্ষকের ক্ষেত্রেও প্রায় ৮ হাজার টাকার ফারাক রয়েছে। তার সঙ্গে সঙ্গে DA দেশে যে আইন মেনে দেওয়া হয়, আমাদের এখানে দেওয়া হত না। সপ্তম পে কমিশন যদি সঠিক ভাবে অ্যাপ্লাই হয়, তার সঙ্গে যদি DA যুক্ত হয়, তাহলে ধরে নেওয়া যায়, কারোর বেসিক যদি ৩০ হাজার টাকা হয়, তাহলে অন্ততপক্ষে ১০-১২ হাজার টাকা বেশি বেতন পাবেন।'

711
সপ্তম বেতন কমিশন কবে লাগু হয়?
Image Credit : AI PHOTO

সপ্তম বেতন কমিশন কবে লাগু হয়?

সপ্তম পে কমিশন হল ভারত সরকারের গঠিত একটি সুপারিশ কমিটি। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন, ভাতা, পেনশনের কাঠামো পুনর্বিন্যাস করে। ২০১৬ সাল থেকে এটি কেন্দ্রীয় স্তরে কার্যকর হয়েছে। এই রাজ্য়ে চালু হয়নি। বঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতেই বেতন -ভাতা পান।

811
পার্থক্য DAতেও
Image Credit : Asianet News

পার্থক্য DAতেও

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় হার অনুযায়ী ডিএ-র একটি বড় পার্থক্য রয়েছে। সপ্তম পে কমিশন চালু হলে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী নিয়মিত এবং বকেয়া ডিএ পাওয়ার পথ প্রশস্ত হবে। বাড়ি ভাড়া ভাতা, যাতায়াত ভাতা এবং চিকিৎসা ভাতার পরিমাণ বর্তমানের তুলনায় বৃদ্ধি পাবে।গ্র্যাচুইটি এবং পেনশনের পরিমাণও এই কমিশনের সুপারিশ অনুযায়ী বাড়বে, যা অবসরপ্রাপ্ত কর্মীদের আর্থিক সুরক্ষা দেবে।

911
বেতন ব্যবধান
Image Credit : Asianet News

বেতন ব্যবধান

সপ্তম পে কমিশনের মূল আকর্ষণ হল পে-ম্য়াট্রিক্স। এর মাধ্যমে কর্মীদের মূল বেতন একধাক্কায় অনেকটা বৃদ্ধি পায়। বর্তমানে রাজ্য ও কেন্দ্রের সরকারি কর্মীদের বেতনের বিশাল ব্যবধান -এটির কারণেই।

1011
বেতন কতটা বাড়বে?
Image Credit : Asianet News

বেতন কতটা বাড়বে?

সপ্তম পে কমিশনের মূল ভিত্তি হল ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর। অর্থাৎ, আগের পে-কমিশনের তুলনায় মূল বেতন গড়ে ২.৫৭ গুণ বৃদ্ধি পায়।

একজন রাজ্য সরকারি কর্মচারীর যদি বেসিক ২০ হাজার টাকা হয়, তাহলে ২.২৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে বেসিক হবে ৫১ হাজার ৪০০ টাকা। আর ষষ্ঠ পে কমিশনে রাজ্যের হারে তিনি যদি ডিএ পান ১৪ শতাংশ, তাহলে এই সপ্তম পে কমিশন লাগু হলে কেন্দ্রীয় হারে বর্তমানে ৫০ শতাংশ বা তার বেশি হবে।

1111
সরকারি ঘোষণা
Image Credit : stockPhoto

সরকারি ঘোষণা

যদিও শুভেন্দু অধিকারীর সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। তবে সপ্তম বেতন কমিশন কার্যকর  হবে দ্রুত - এই নিয়েই সরকারি কর্মীদের একটি অংশ আশায় বুক বেঁধেছে। 

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
সন্তানের জন্য কি নিজের ভবিষ্যৎ জলাঞ্জলি দেবেন? কোথায় বিনিয়োগ করবেন, জানুন
Recommended image2
Amul Investment in West Bengal: রাজ্যে পালাবদলের পরেই শিল্প আসা শুরু, বিরাট বিনিয়োগ করতে চলেছে আমূল
Recommended image3
News Round Up: তৃণমূল ভেঙে চুরমার করার অভিযোগ থেকে ফিফা বিশ্বকাপ, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image4
Now Playing
সরকারি বাসে মহিলাদের টিকিট কাটতে হচ্ছে না তো? বাস সফর করে যাচাইয়ে অগ্নিমিত্রা
Recommended image5
Partha Chatterjee: বিধানসভার ব্যাপারে পুলিশি হস্তক্ষেপ কেন? জাল সই কাণ্ডে SIT গঠন নিয়ে ক্ষুব্ধ পার্থ
Related Stories
Recommended image1
পরিচয় ভাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে খুনের ছক? ভবানীপুর পুলিশের তৎপরতায় ধৃত ১
Recommended image2
মাসে ৩০০০ টাকা! জুনেই চালু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’, অনলাইনে ফর্ম ফিলআপের পদ্ধতি রইল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved