রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ডিএ ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ৩৮ শতাংশ হয়েছে। এই বর্ধিত বেতন অক্টোবর মাসেই পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে। পাশাপাশি, সপ্তম বেতন কমিশন নিয়েও জল্পনা শুরু হয়েছে, যার ঘোষণা ডিসেম্বরে হতে পারে।
রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বিশাল আর্থিক স্বস্তির খবর মিলেছে সদ্য। এবার রাজ্য সরকার এক ধাক্কায় ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করেছে। এর ফলে এক লাফে ৩৮ শতাংশ ডিএ দাঁড়িয়েছে।
26
সদ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, অক্টোবর মাসেই সরকারি কর্মীদের হাতে বাড়তি বেতনের টাকা পৌঁছে দেওয়া হবে। এমনকী, পুজোর কেনাকাটার সুবিধার্থে অক্টোবর মাসের বেতন এবং বর্ধিক ডিএ নির্ধারিত সময়ের আগে অ্যাকাউন্টে ঢুকবে।
36
এখন প্রশ্ন হল, পুজোর আগে কট টাকা ঢুকবে অ্যাকাউন্টে? জানা গিয়েছে, যাদের বেসিক পে ২০ হাজার টাকা, তারা একদিন ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। এতদিন তাদের অ্যাকাউন্টে ঢুকত ৩,৬০০ টাকা। নতুন ৩৮ শতাংশ হারে ডিএ মিললে তা হবে ৭,৬০০ টাকা।
তেমনই যাদের বেসিক পে ৩০ হাজার টাকা, তারা একদিন ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। এতদিন তাদের অ্যাকাউন্টে ঢুকত ৫,৪০০ টাকা। নতুন ৩৮ শতাংশ হারে ডিএ মিললে তা হবে ১১,৪০০ টাকা।
56
বেসিক পে ৫০ হাজার টাকা, তারা একদিন ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। এতদিন তাদের অ্যাকাউন্টে ঢুকত ৯,০০০ টাকা। নতুন ৩৮ শতাংশ হারে ডিএ মিললে তা হবে ১৯,০০০ টাকা। তেমনই যাদের বেসিক ৭৫ হাজার। তারা এতদিন ডিএ পেতেন ১৩ হাজার ৫০০ টাকা। তা এখন হবে ২৮ হাজার ৫০০ টাকা।
66
এদিকে ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন গঠনের কথা সামনে এসেছে। জোর কদমে চলছে তার কাজ। সম্ভবত চলতি ডিসেম্বরের মধ্যে এই নতুন বেতন কমিশন সংক্রান্ত কোনও তথ্য সামনে আসতে পারে বলে আশা করছেন সকলে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.