News Round UP: বাম-বিজেপির ভোটের প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে বিস্ফোরক গাভাসকর, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Mar 16, 2026, 08:11 PM IST
news round up

সংক্ষিপ্ত

News Round UP: সারা দিনের সেরা খবর, গোটা দিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই গোটা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।  বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

১. বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই একে একে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। সিপিএমের পর এবার নিজেদের আসন্ন ভোটের প্রার্থীদের নাম জানিয়ে আংশিক তালিকা প্রকাশ করল বিজেপি (BJP West Bengal)। যদিও এখনও পর্যন্ত রাজ্যের শাসক শিবির তৃণমূল (TMC West Bengal) এর তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। একনজরে দেখুন বিজেপি শিবিরের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

BJP Candidates List 2026: মমতার বিরুদ্ধে শুভেন্দু, কোথায় দাঁড়াচ্ছেন অভিমানী দিলীপ ঘোষ?

২. বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা (West Bengal Assembly Election 2026)। ভোটের দিনক্ষণ ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করল বাম শিবির। প্রতিকূর দল ছাড়তেই সিপিএমের প্রার্থী তালিকায় রয়েছে নতুন চমক (CPM Candidates List 2026)। একনজরে দেখুন বামেদের প্রার্থী তালিকায় নতুন মুখ কারা? কে কোথা থেকে লড়াই করবেন? রইল বিস্তারিত তথ্য। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

CPM Candidates 2026: প্রতিকূর দল ছাড়তেই চমকে ভরা বামেদের প্রার্থী তালিকা, ভোটে লড়বেন তামান্নার মা

৩. মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতিতে ভারতের জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে আসরে নেমেছে নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনাকেই সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছে ভারত। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Hormuz Strait: জলপথ খোলা রাখতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে সওয়াল জয়শঙ্করের

৪. তেহরানে বড়সড় হামলা চালাল ইজরায়েলি বায়ুসেনা (IsAF)। তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের শীর্ষ নেতৃত্বের ব্যবহৃত একটি বিমানকে নিশানা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ফলে ইরানের কৌশলগতভাবে বড় ক্ষতি হল বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Tehran Airstrike: তেহরানে বিরাট হানা ইজরায়েলের, গুঁড়িয়ে দেওয়া হল খামেনির ব্যবহৃত বিমান

৫. দ্য হান্ড্রেডের নিলামে (The Hundred 2026 Auction) সানরাইজার্স লিডস (SunRisers Leeds) দলে পাকিস্তানের (Pakistan) স্পিনার আবরার আহমেদকে নেওয়ার তীব্র সমালোচনা করলেন কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে, পাকিস্তানিদের টাকা দেওয়ার অর্থ ভারতের সেনা জওয়ান (Indian Army) ও সাধারণ মানুষের মৃত্যু ডেকে আনা।  বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

Abrar Ahmed: 'পাকিস্তানের খেলোয়াড়কে টাকা দেওয়া ভারতীয়দের মৃত্যু ডেকে আনে,' তোপ গাভাসকরের

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Ashok Lahiri BJP: ভোট ঘোষণার আগের মুহূর্তে কেন বকেয়া ডিএ-র ঘোষণা মমতার? প্ল্যান ফাঁস অশোক লাহিড়ীর
Mamata vs Suvendu: 'ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারলে সূর্য পশ্চিম দিকে উঠবে', শুভেন্দুকে আগাম হুঁশিয়ারি TMC-র ব্রাত্যর