BJP Candidates List 2026: সিপিএমের পর এবার নিজেদের আসন্ন ভোটের প্রার্থীদের নাম জানিয়ে আংশিক তালিকা প্রকাশ করল বিজেপি (BJP West Bengal)। যদিও এখনও পর্যন্ত রাজ্যের শাসক শিবির তৃণমূল (TMC West Bengal) এর তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

BJP Candidates List 2026: বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই একে একে প্রার্থী তালিকা প্রকাশ করতে শুরু করেছে সব রাজনৈতিক দলগুলি। সিপিএমের পর এবার নিজেদের আসন্ন ভোটের প্রার্থীদের নাম জানিয়ে আংশিক তালিকা প্রকাশ করল বিজেপি (BJP West Bengal)। যদিও এখনও পর্যন্ত রাজ্যের শাসক শিবির তৃণমূল (TMC West Bengal) এর তরফে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। একনজরে দেখুন বিজেপি শিবিরের ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা।

বিজেপির প্রার্থী তালিকা (West Bengal Assembly Election BJP Candidates List):-

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়ছেন জোড়া আসনে – নন্দীগ্রাম এবং ভবানীপুর। পুরনো আসনে লড়বেন দিলীপ ঘোষ। খড়গপুর সদর থেকেই প্রার্থী করা হয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ১৪৪ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। কয়েকটি আসনে জয়ী বিধায়কদের উপরেই ভরসা রেখেছে শীর্ষ নেতৃত্ব। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, শিলিগুড়িতে শংকর ঘোষ। 

শিবপুরে রুদ্রনীল ঘোষ, বরানগরে সজল ঘোষ। উত্তরবঙ্গের প্রার্থীদের মধ্যে বেশিরভাগই অপরিবর্তিত। বাঁকুড়ার শালতোড়া কেন্দ্রে এ বারও প্রার্থী হচ্ছেন চন্দনা বাউড়ি। জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে এ বারেও প্রার্থী করা হয়েছে শিখা চট্টোপাধ্যায়কে। কোচবিহার উত্তরের প্রার্থী সুকুমার রায়। শীতলকুচিতে বিজেপির প্রার্থী সাবিত্রী বর্মণ। দিনহাটা-অজয় রায়। তুফানগঞ্জ-মালতি রাভা রায়।

এছা়ডাও কুমারগঞ্জের বিজেপি প্রার্থী- মনোজ কুমার ওরাও, কালচিনি-বিশাল লামা। আলিপুরদুয়ার-পরিতোষ ঘোষ। ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মণ। নগরাকাটা-পুনা ভেঙরা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে নক্সালবাড়ি থেকে ভোটে দাঁড়াচ্ছেন আনন্দময় বর্মণ। ফাঁসিদেওয়া থেকে লড়বেন-দুর্গা মুর্মু। গোয়ালপোখরের বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাস। চাকুলিয়া মনোজ জৈন। করণদিঘি বিরাজ বিশ্বাস। কালিয়াগঞ্জ-উৎপল মহারাজ।

রায়গঞ্জ-কৌশিক চৌধুরী। কুমারগঞ্জ-শুভেন্দু সরকারয বালুরঘাট-বিদ্যুৎ রায। তপন বুধরাই টুডু। হাবিবপুর-জোয়েল মুর্মু, গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায়। গাজল- চিন্ময়দেব বর্মণ। চাঁচল-রতন দাস। মালতীপুর-আশীষ দাস। মানিকচক-গৌরচন্দ্র মণ্ডল। মালদা (এসসি) গোপালচন্দ্র সাহা। সুজাপুর-অভিরাজ চৌধুরী। ভগবানগোলা-ভাস্কর সরকার। মুর্শিদাবাদ-গৌরশঙ্কর ঘোষ। রেজিনগর-বাপন ঘোষ। বেলডাঙা-ভরতকুমার জোহর। জলঙ্গী-নবকুমার সরকার। করিমপুর-সমরেন্দ্রনাথ ঘোষ। কালিগঞ্জ-বাপন ঘোষ।

Iran Hormuz Canal: দুই রাষ্ট্রদূতের কূটনৈতিক আলোচনায় বড় সাফল্য, ভারতের জন্য হরমুজ খুলে দিলো ইরান

রানাঘাট (উত্তর-পশ্চিম) পার্থসারথী চট্টোপাধ্যায়। রানাঘাট (এসসি) অসীম বিশ্বাস। ভাটপাড়া-পবনকুমার সিং। আমডাঙা-অরিন্দম দে। বরাহনগর-সজল ঘোষ। কাকদ্বীপ-দীপঙ্কর জানা। ডায়মণ্ডহারবার-দীপক কুমার হালদার। হাওড়া উত্তর-উমেশ রায়। আমতা-অমিত সামন্ত। ময়না-অশোক দিন্ডা। সবং-অমল পাণ্ডা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।