রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম পে কমিশন নিয়ে নতুন ওয়েবসাইট তৈরি করেছে সরকার। বেতন ও ভাতা সংক্রান্ত মতামত জানানোর সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধুমাত্র অনলাইনেই নির্দিষ্ট পোর্টালে এই মতামত জমা দেওয়া যাবে।
বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক নয়া উদ্যোগ নিয়েছে। কখনও রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের সূচনা করা হয়েছে তো কখনও রাজ্যসরকারি কর্মীদের জন্য কোনও নতুন পদক্ষেপ নিয়েছে। প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে ডিএ। আর এবার প্রকাশ্যে সপ্তম পে কমিশন।
25
এবার বছর শেষে রাজ্যসরকারি কর্মীদের জন্য ফের নয়া উদ্যোগ নিল সরকার। নয়া ঘোষণা হল সপ্তম পে কমিশন নিয়ে। সরকারি কর্মীদের বেতন সব অন্যান্য সুযোগ সুবিধার দিতে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার। এবার তৈরি হল ওয়েবসাইট।
35
সদ্য বেতন, ভাতা ও অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কমিশন। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। এবার বাড়ানো হল সপ্তম পে কমিশনে মতামত জানানোর সময়সীমা। এই নিয়ে জারি হল বিজ্ঞপ্তি।
জারি হওয়া বিজ্ঞপ্তি অনুসারে, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হচ্ছে সময়সীমা। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। সদ্য নতুন করে যে সংস্থাগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেখানে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মী এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের আবেদনের জন্যই কমিশনের ওয়েবসাইটের নির্দিষ্ট মডিউলটির সময়সীমা বৃদ্ধি হল।
55
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জমা পড়া আবেদনই গ্রাহ্য বলে বিবেচনা করা হবে। হার্ড কপি, পিডিএফ বা ইমেল মারফত পাঠানো কোনও প্রস্তাব গ্রহণ করবে না কমিশন। তাই এবার থেকে কোন ব্যক্তি নিজের মতামত জানাতে চাইলে তা নির্দিষ্ট পোর্টালে জানাতে পারবেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.