MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • World News
  • International News
  • বাজারে মিলবে না আর কোনও বাংলাদেশি মাছ, কড়া নির্দেশিকা জারি মেঘালয় সরকারের

বাজারে মিলবে না আর কোনও বাংলাদেশি মাছ, কড়া নির্দেশিকা জারি মেঘালয় সরকারের

Meghalaya Govt on Bangladeshi Fish: বাংলাদেশ থেকে চোরাপথে অবৈধ ভাবে আসা মাছের বিক্রি, রফতানি ও পরিবহন বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশিকা মেঘালয় সরকারের। নয়া এই নির্দেশিকায় কী বলা হয়েছে? বিশদ তথ্যের জন্য পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Feb 03 2026, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভারতে বিক্রি বন্ধ বাংলাদেশের মাথ
Image Credit : Socialmedia

ভারতে বিক্রি বন্ধ বাংলাদেশের মাথ

ভারতের বাজারে আর পাওয়া যাবে না বাংলাদেশি মাছ! অবৈধ ভাবে চোরাপথে আসা মাছের বিক্রি বন্ধ ও পরিবহন-রফতানির ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করল মেঘালয় সরকার। সূত্রের খবর, প্রায় প্রতিদিন মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বাংলাদেশের প্রচুর মাছ ভারতের বাজারে ঢোকে। শুধু তাই নয়, বাংলাদেশ অতিরিক্ত লাভের আশায় কিছু চোরাপথ ব্যবহার করে অনিয়ন্ত্রিত ভাবে এই রাজ্যে তাদের দেশের মাছ  প্রবেশ করাচ্ছে। এতে যেমন জনস্বাস্থ্যের ক্ষতি হচ্ছে তেমন ভারতের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি নিয়েও উঠছে প্রশ্ন। এই অবস্থায় বাংলাদেশি মাছ ভারতের বাজারে বিশেষ করে মেঘালয় সীমান্ত দিয়ে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ঢুকতে না পারে তার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে মেঘালয় প্রশাসন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
কেন এই সিদ্ধান্ত মেঘালয় সরকারের?
Image Credit : Asianet News

কেন এই সিদ্ধান্ত মেঘালয় সরকারের?

মেঘালয় প্রশাসন সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই মেঘালয় সরকারের কাছে খবর আসছিল যে, এই রাজ্যের বিভিন্ন চেক পয়েন্ট বা অবৈধ চোরাপথ ব্যবহার করে বাংলাদেশের বিপুল পরিমাণ মাছ ভারতের বাজারে বা বাংলাদেশ সীমান্তবর্তী এই রাজ্যে ঢুকে পড়ছে। আর এতেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে মেঘালয় সরকার। এরফলে অবৈধকৃত মাছের আমদানি বন্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে মেঘালয় সরকার। 

Related Articles

Related image1
পাকিস্তানের ঘরে ঢুকে বালোচ বিদ্রোহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আত্মঘাতী হামলাকারী ২ তরুণীর ছবি
Related image2
ভারতের ওপর থেকে কমছে শুল্কের বোঝা, মর্কিন প্রেসিডেন্টের ঘোষণায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত?
35
অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে আসা মাছের আমদানি নিষিদ্ধ
Image Credit : Getty

অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে আসা মাছের আমদানি নিষিদ্ধ

সূত্রের খবর, মেঘালয় রাজ্যের পূর্ব খাসি হিলস জেলায় বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা মাছের পরিবহন, মজুত এবং বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈধ কাগজপত্রহীন কোনও মাছ জেলায় প্রবেশ করতে পারবে না। প্রশাসনের পদক্ষেপ ইষ্ট খাসি হিলসের ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা BNSS ২০২৩-এর ১৬৩ নম্বর ধারার অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করেছেন বলে জানা গিয়েছে।

45
নিষেধাজ্ঞায় কী কী বলা হয়েছে?
Image Credit : Asianet News

নিষেধাজ্ঞায় কী কী বলা হয়েছে?

বাংলাদেশ থেকে অবৈধভাবে আমদানিকৃত মাছের পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।বৈধ আইনি নথি ছাড়া মাছ মজুত বা বিতরণ করা যাবে না। জেলার কোনও বাজার বা এলাকায় এই ধরণের মাছ বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য করা হবে। এবং ধরা পড়লে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করা হবে। 

55
মেঘালয়ের কোন জেলার জন্য এই নিষেধাজ্ঞা?
Image Credit : X

মেঘালয়ের কোন জেলার জন্য এই নিষেধাজ্ঞা?

আরও জানা গিয়েছে যে, গত কয়েকদিনে সীমান্ত দিয়ে অবৈধভাবে মাছ আসার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জনস্বাস্থ্য রক্ষা এবং সীমান্ত বাণিজ্য নীতি কঠোরভাবে কার্যকর করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বিশ্বের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ganesha Currency: জানেন এই মুসলিম দেশে টাকার ওপরে রয়েছে গণেশের ছবি? শুনলে চমকে যাবেন!
Recommended image2
Bangladesh Electric Crisis: আদানির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি, বাংলাদেশের বিদ্যুৎ সঙ্কট আরও তীব্র
Recommended image3
Oil Crisis: হাতে মাত্র ৪ দিন! সৌদির পাইপলাইন মেরামতি না হলে বিশ্বজুড়ে শুরু হতে পারে তেলের হাহাকার
Recommended image4
Now Playing
Oman Strom: ওমানে ভয়ংকর আবহাওয়া! ঝোড়ো হাওয়ায় চোখের সামনে উড়ল সবকিছু
Recommended image5
Now Playing
Vietnam-এ ভয়াবহ সমুদ্র বিপর্যয়! ৪ দিন খাবার ছাড়াই ভেসে অবশেষে উদ্ধার ৩২ মৎস্যজীবী
Related Stories
Recommended image1
পাকিস্তানের ঘরে ঢুকে বালোচ বিদ্রোহ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আত্মঘাতী হামলাকারী ২ তরুণীর ছবি
Recommended image2
ভারতের ওপর থেকে কমছে শুল্কের বোঝা, মর্কিন প্রেসিডেন্টের ঘোষণায় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে ভারত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved