পুজোর মুখে অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনার গ্রাহক তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ যেতে চলেছে। মূলত ভুল তথ্য দেওয়া, তথ্য গোপন করা, সরকারি চাকরি করা বা আয়কর দেওয়ার মতো পাঁচটি কারণে এই ভাতা বন্ধ হচ্ছে। অক্টোবর মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে।
পুজোর মুখে কড়া হল প্রশাসন। জানা যাচ্ছে, অক্টোবরের অন্নপূর্ণা ভাণ্ডারের গ্রাহকের তালিকা থেকে বাদ যেতে চলেছে লক্ষ লক্ষ অ্যাকাউন্ট। প্রকাশ্যে এল এমনই তথ্য। এবার জানা গেল ঠিক কী কারণে বাদ যাচ্ছে ভাতা।
25
পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে তা নিয়ে সামনে এল নয়া তথ্য। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে এই ভাতার গ্রাহকের তালিকা থেকে বাদ পড়তে চলেছে লক্ষ লক্ষ নাম। বর্তমানে সামনে এল আসল কারণ।
35
মূলত পাঁচটি কারণে বাদ যাচ্ছে অন্নপূর্ণা যোজনার গ্রাহকের নাম। শোনা যাচ্ছে, এই অক্টোবর মাসেও অনেকে পাবেন না ভাতা। এই কয়টি ভুল করে থাকলে আপনার নাম বাদ যেতে পারে তালিকা থেকে।
প্রথমত, কেউ যদি আবেদনের সময় কোনও ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে বাদল যেতে পারে আপনার অ্যাকাউন্ট। তেমনই আপনি কোনও তথ্য গোপন করলে এই সমস্যা হতে পারে। এই সঙ্গে সরকারের তরফ থেকে অন্যকোনও পেনশন বা ভাতা নিলে এই প্রকল্প বাদ যাবে।
55
যদি কোনও মহিলা সরকারি চাকরি করেন তাহলে আর পাবেন না এই ভাতা। তেমনই আবার কোনও মহিলার পরিবারের কেউ যদি আয়কর দিয়ে থাকে তাহলে সে আর পাবে না ভাতা। অক্টোবর মাস থেকে বন্ধ হয়ে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.