Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা কীভাবে কবে দেবে শুভেন্দু অধিকারীর সরকার

Published : May 09, 2026, 01:07 PM IST

Annapurna Bhandar: মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পুরণ করবেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে। 

PREV
19
শুভেন্দু অধিকারির প্রতিশ্রুতি

মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি নরেন্দ্র মোদীর সব গ্যারান্টি পুরণ করবেন। বিজেপির প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে রাজ্যের মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে।

29
লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর সেই প্রকল্পের ভবিষ্যৎ বিপন্ন। চলতি মাসে এখনও পর্যন্ত টাকাই ঢোকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। তাই প্রশ্ন কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার।

39
বিজেপির প্রতিশ্রুতি

পশ্চিমবঙ্গে ভোটের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের তুলনায় বেশি টাকা দেওয়ার কথাও বলেছিল। তাই আজ শুভেন্দুর শপথ গ্রহণের পরই প্রশ্ন উঠছে কবে থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার।

49
অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বেশি

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যাপাধ্যায় রাজ্যের মহিলাদের মাসে মাসে ১৫০০ টাকা ও পিছিয়ে পড়া তফসিলি জাতি আর উপজাতির মহিলাদের মাসে মাসে ১৭০০ টাকা করে দিতেন। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার অঙ্ক প্রায় ডাবল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সব মহিলাদের ৩০০০ টাকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

59
কীভাবে দেওয়া হবে টাকা?

লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মহিলাদের আবেদন করতে হয়েছিল। এবার প্রশ্ন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি মহিলাদের আবেদন করতে হবে? নাকি লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন?

69
কবে থেকে দেওয়া হবে?

আজ শুভেন্দু অধিকারি শপথ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে। তাই এই প্রশ্ন উঠতে শুরু করেছে কবে থেকে টাকা দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারের।

79
মে মাসে কি ঢুকবে টাকা?

মহিলাদের প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মে মাসে ঢুকবে কিনা! কারণ এখনও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি মহিলারা। তাই এক মাস ভাতা বন্ধ হতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

89
সরকার গঠনের পর সিদ্ধান্ত

বিজপি সূত্রের খবর সরকার গঠনের পরই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যাবতীয় তথ্য দেওয়া হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও সূত্রের খবর।

99
জুন মাসে ঢুকতে পারে টাকা!

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জুন মাসেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে পারে মহিলাদের অ্যাকাউন্টে। সরকার গঠনের পরই শুরু হতে পারে আবেদন পক্রিয়া। বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের অ্যাকাউন্টের কাজও শুরু হতে। তবে এখনও পর্যন্ত গোটা প্রক্রিয়াই অনিশ্চিত রয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories